রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

সিলেট টেস্ট

পাকিস্তানকে গুঁড়িয়ে লিড পেল বাংলাদেশ

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানকে গুঁড়িয়ে লিড পেল বাংলাদেশ

সিলেটে চলমান দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দারুণ লড়াই করে যাচ্ছে। প্রথম দিনে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় টাইগাররা। জবাবে প্রথম দিন শেষে বিনা উইকেটে মাত্র ২১ রান তুলেছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে ২৩২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ফলে প্রথম ইনিংস শেষে ৪৬ রানের মূল্যবান লিড পেয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের শুরু থেকেই পাকিস্তানের উপর চাপ তৈরি করেন তাসকিন আহমেদ। দলীয় ২৩ রানের মাথায় দুই ওপেনারকে ফিরিয়ে দেন তিনি। আব্দুল্লাহ ফজল ৯ রান এবং আজান আওয়াইস ১৩ রান করে সাজঘরে ফিরে যান। এই জোড়া আঘাতে শুরুতেই টালমাটাল হয়ে পড়ে পাকিস্তান শিবির।


বিজ্ঞাপন


এরপর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেন বাবর আজম। দুজনে মিলে গড়েন ৩৮ রানের জুটি। কিন্তু মেহেদী হাসান মিরাজের বলে ভাঙে এই জুটি। শান মাসুদ ২১ রান এবং সৌদ শাকিল মাত্র ৮ রান করে আউট হন।

বাবর আজম তখন সালমান আঘার সঙ্গে জুটি বেঁধে রানের গতি বাড়ান। ৬৩ রানের এই জুটিতে সাবলীল ব্যাটিং করে ফিফটি পূর্ণ করেন বাবর। তবে দলীয় ১৪২ রানে ৮৪ বলে ৬৮ রান করে নাহিদ রানার বলে কাটা পড়েন তিনি। তার বিদায়ের পরপরই সালমান আঘা ২১ রান করে তাইজুল ইসলামের শিকারে পরিণত হন।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। তাইজুল ইসলামের বলে মোহাম্মদ রিজওয়ান ১৩ এবং হাসান আলী ৬ রান করে ফিরে যান। শেষদিকে সাজিদ খান ২৭ বলে ঝড়ো ৩৮ রানের ইনিংস খেললেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি। ৫৭ ওভার ৪ বলে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান।

বাংলাদেশের বোলিংয়ে নাহিদ রানা ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট নিয়ে দারুণ নৈপুণ্য দেখান। তাসকিন ও মিরাজও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর