রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

বিশ্বকাপের বাকি ২৬ দিন

বিশ্বকাপ ২০২৬: গ্রুপসেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে কারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ ২০২৬: গ্রুপসেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে কারা

আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা, এরপরই বসতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ও কানাডার মাঠে প্রথমবারের মতো ৪৮ দলের এই বিশাল আসর শুরু হতে চলেছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে সমর্থকরা নিজেদের প্রিয় দল নিয়ে জোর আলোচনা চালাচ্ছেন, প্রেডিকশন দিচ্ছেন। বেটিং সাইটগুলোতে গ্রুপ জয়ী হওয়ার সম্ভাবনা প্রকাশিত হয়েছে। সেখানে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বড় দলগুলো সামনে থাকলেও চমক দেখানোর সুযোগ রয়েছে কয়েকটি উদীয়মান দলেরও।

চলুন এক নজরে দেখে নিই প্রতিটি গ্রুপে কোন দলগুলোকে ফেভারিট মনে করা হচ্ছে:


বিজ্ঞাপন


গ্রুপ এ: স্বাগতিক মেক্সিকোকে সবাই এগিয়ে রাখছেন। ঘরের মাঠের সমর্থন তাদের শক্তি বাড়াবে। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যে লড়াই হবে তীব্র।

গ্রুপ বি: অভিজ্ঞতায় এগিয়ে সুইজারল্যান্ড। তবে স্বাগতিক কানাডা ঘরের উৎসাহ নিয়ে লড়বে। কাতার ও বসনিয়াও চমক দিতে পারে।

গ্রুপ সি: পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এখানে সবচেয়ে বড় ফেভারিট। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো তাদের কঠিন প্রতিপক্ষ হতে পারে। হাইতি ও স্কটল্যান্ড শক্তির বিচারে পিছিয়ে।

গ্রুপ ডি: আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্র এই গ্রুপে দাপট দেখাবে বলে আশা। প্যারাগুয়ের অভিজ্ঞতা আছে, কিন্তু অস্ট্রেলিয়া ও তুরস্ককে কঠিন লড়াই করতে হবে।


বিজ্ঞাপন


গ্রুপ ই: চারবারের চ্যাম্পিয়ন জার্মানি পরিষ্কার ফেভারিট। আইভরি কোস্ট, ইকুয়েডর ও কুরাসাও তাদের সঙ্গে লড়াইয়ে নামবে।

গ্রুপ এফ: নেদারল্যান্ডস সবচেয়ে শক্তিশালী ও অভিজ্ঞ দল। জাপান, সুইডেন ও তিউনিশিয়া কিন্তু সহজে হার মানবে না।

গ্রুপ জি: বেলজিয়াম অভিজ্ঞতা ও শক্তিতে এগিয়ে। ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল, কিন্তু তারা খেলছে। মিশর ও নিউজিল্যান্ডও নিজেদের সেরাটা দেখাতে চাইবে।

গ্রুপ এইচ: স্পেন ফ্যানদের প্রিয় দল। উরুগুয়ের সঙ্গে তাদের লড়াই জমজমাট হবে। কেপ ভার্দে ও সৌদি আরব (যারা আগের আসরে আর্জেন্টিনাকে হারিয়েছিল) চমক দিতে পারে।

গ্রুপ আই: ফ্রান্স সবার ওপরে, তবে নরওয়েকে অবহেলা করা যাবে না। সেনেগাল ও ইরাক অঘটন ঘটাতে সক্ষম।

গ্রুপ জে: বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিঃসন্দেহে গ্রুপ সেরা হওয়ার শক্তিশালী দাবিদার। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়বে।

গ্রুপ কে: ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল দর্শকপ্রিয় ফেভারিট। কলম্বিয়ার সঙ্গে লড়াই হবে জমজমাট। কঙ্গো ও উজবেকিস্তানও লড়াই করবে।

গ্রুপ এল: ইংল্যান্ডের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ক্রোয়েশিয়া কখনো সহজে ছাড়বে না, ঘানাও চমক দেখাতে পারে। পানামা চতুর্থ দল।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপ আরও বড়, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফেভারিটরা নিজেদের প্রমাণ করতে পারবে কি না, নাকি কোনো অপ্রত্যাশিত দল সবাইকে চমকে দেবে সেটাই এখন দেখার বিষয়।

এসটি 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর