শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

ডিআরইউ শুটিংয়ে চ্যাম্পিয়ন ঢাকা মেইলের তারিক আবেদীন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১০:২২ পিএম

শেয়ার করুন:

DRU

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে অনুষ্ঠিত কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬-এর শুটিং ডিসিপ্লিনে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা মেইলের জ্যেষ্ঠ প্রতিবেদক তারিক আবেদীন ইমন। এছাড়াও দ্বিতীয় হয়েছেন চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম ও তৃতীয় স্থান লাভ করেছেন নয়াদিগন্তের জসিমউদ্দিন রানা।

শনিবার (১৬ মে) রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হয়। ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তিনটি করে শট নেন। পুরুষ বিভাগে তারিক আবেদীন ২৯ পয়েন্ট স্কোর করে চ্যাম্পিয়ন হন। 


বিজ্ঞাপন


image
শুটিংয়ে তারিক আবেদীন ইমন।  ছবি: ডিআরইউর সৌজন্যে

এছাড়াও ২৬ পয়েন্ট করে টাই করেন নয়াদিগন্তের জসিমউদ্দিন রানা এবং চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম। পরে ওয়ান শুটে ৭ পয়েন্ট স্কোর করে রানারআপ হন তারিকুল ইসলাম মাসুম। ৫ পয়েন্ট স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেন জসিমউদ্দিন রানা।

অন্যদিকে নারী বিভাগে সমকালের সাজিদা ইসলাম পারুল ২০ পয়েন্ট স্কোর করে চ্যাম্পিয়ন হন। বাংলাদেশ টেলিভিশনের মিনাক্ষী চৌধুরী ১৭ পয়েন্ট পেয়ে রানারআপ এবং বাংলাদেশ কণ্ঠের তাসকিনা ইয়াসমিন তৃতীয় স্থান অর্জন করেন।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলমান কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬-এ সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


টিএই/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর