শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

৫২ বছর পর বিশ্বমঞ্চে চমক দিতে প্রস্তুত হাইতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

৫২ বছর পর বিশ্বমঞ্চে চমক দিতে প্রস্তুত হাইতি

১৯৭৪ সালের পর আবার বিশ্বমঞ্চে পা রাখছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতি। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য শুক্রবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন দলের ফরাসি কোচ সেবাস্তিয়ান মিগনে। দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন তিনি।

গোলপোস্ট সামলাবেন ৩৮ বছর বয়সী অভিজ্ঞ অধিনায়ক জনি (ঝনি) প্লাসিড। রক্ষণভাগে শক্তি যোগাবেন লিগ ওয়ানে দারুণ মৌসুম কাটানো কার্লেন্স আরকুস এবং রিকার্ডো আদে।


বিজ্ঞাপন


মাঝমাঠে লিভারটন পিয়েরে, ড্যানলি জিন জ্যাকস এবং প্রিমিয়ার লিগের উলভারহ্যাম্পটনের জঁ-রিকনার বেলগার্ডের উপর ভরসা রাখছেন কোচ।

আক্রমণভাগে থাকছেন হাইতির ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা ডাকেন্স নাজোন (৭৬ ম্যাচে ৪৪ গোল)। তাঁর সঙ্গে থাকবেন ফেরেন্সভারোসের হয়ে চলতি মৌসুমে ১৬ গোল ও ১০ অ্যাসিস্ট করা লেনি জোসেফ এবং সান্ডারল্যান্ডের উইলসন ইসিদোর।

স্কোয়াড ঘোষণার সময় কোচ মিগনে বলেন, 'এটি আমার দ্বাদশ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এখানে শুধু সেরা একাদশ নয়, সেরা স্কোয়াড গড়াই বেশি জরুরি। ৫২ বছর পর এই মুহূর্তটা আমাদের সমর্থক, স্টাফ ও খেলোয়াড়দের জন্য অবিস্মরণীয়।'

কোচ আরও বলেন, প্রথম লক্ষ্য বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জন। তবে ছেলেদের মানসিকতা দেখে মনে হয় এটা খুব ছোট লক্ষ্য। আমরা রাউন্ড অব ৩২-এ (নকআউট পর্ব) খেলার স্বপ্ন নিয়ে নামব। মাঠে সেরাটা দিয়ে হাইতির ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে চাই।'


বিজ্ঞাপন


হাইতির বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: জোসু ডুভারগার, আলেকজান্ডার পিয়েরে, জনি প্লাসিড (অধিনায়ক)।

রক্ষণভাগ: রিকার্ডো আদে, কার্লেন্স আরকুস, হ্যানস ডেলক্রোয়েক্স, জিন-কেভিন ডুভার্নে, মার্টিন এক্সপেরিয়েন্স, ডিউক ল্যাক্রোইক্স, উইলগুয়েনস পগেন, কিটো থার্মনসি।

মধ্যমাঠ: কার্ল ফ্রেড সেন্ট, জিন-রিকনার বেলেগার্ডে, লিভারটন পিয়েরে, ড্যানলি জিন জ্যাকস, উডেনস্কি পিয়েরে, ডমিনিক সাইমন।

আক্রমণভাগ: জোসু ক্যাসিমির, লুইসিয়াস ডিডসন, ডেরিক এটিয়েন জুনিয়র, ইয়াসিন ফরচুন, উইলসন ইসিদোর, লেনি জোসেফ, ডাকেন্স নাজোন, ফ্রান্টজডি পিয়েরট, রুবেন প্রভিডেন্স।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর