শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

৩ উইকেটে ১০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

৩ উইকেটে ১০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম সেশনটা ছিল উত্তেজনায় ভরপুর। টস জিতে আগে বোলিং করতে নেমে পাকিস্তান শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল। কিন্তু স্বাগতিক ব্যাটাররা ধৈর্য ও আক্রমণাত্মক মনোভাবের মিশেলে লড়াই করে সেশন শেষ করেছেন সম্মানজনক অবস্থানে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৩ উইকেটে ১০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ২৬ আর মুশফিকুর রহিম ১৮ রানে অপরাজিত আছেন।


বিজ্ঞাপন


এদিন ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত হানেন পাকিস্তানি পেসার মুহাম্মদ আব্বাস। মাহমুদুল হাসান জয় শূন্য রানে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। শুরুর এই ধাক্কা সামলাতে নামেন মুমিনুল হক ও অভিষিক্ত তানজিদ হাসান তামিম। দুজন মিলে ধীরে-সুস্থে রান তুলতে থাকেন এবং বোলারদের উপরও চাপ তৈরি করেন। বিশেষ করে তানজিদ ছিলেন বেশ আত্মবিশ্বাসী। সুযোগ পেলেই আক্রমণাত্মক শট খেলেছেন তিনি।

দ্বিতীয় উইকেটে তারা ৪৪ রান যোগ করেন। তবে বড় ইনিংস খেলতে পারেননি তানজিদ। আব্বাসের বলে মিড-অনে ক্যাচ তুলে দিয়ে ৩৪ বলে ২৬ রানে ফিরে যান। এরপর মুমিনুল হকও ৪১ বলে ২২ রান করে খুররম শাহজাদের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান।

তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজন মিলে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটি গড়ে দলকে আর কোনো বিপদে পড়তে দেননি। তাতে প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ২৬ ওভারে ৩ উইকেটে ১০১ রান। পাকিস্তানের হয়ে মুহাম্মদ আব্বাস ২টি ও খুররম শাহজাদ ১টি উইকেট নিয়েছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর