শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

সিলেট টেস্টে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

সিলেট টেস্টে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

সিলেটের মাঠে আজ অনুষ্ঠিত হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচ, যেখানে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান।যেখানে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান।

এই ম্যাচে বাংলাদেশ দলে নতুন মুখ হিসেবে অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। তিনি ওপেনিংয়ে মাহমুদুল হাসানজয়ের সঙ্গী হিসেবে মাঠে নামবেন। এছাড়া একাদশে আরেকটি পরিবর্তন আনা হয়েছে, যেখানে পেসার ইবাদত হোসেনের পরিবর্তেশরীফুল ইসলামকে সুযোগ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


গত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ ১০৪ রানের বড় জয় লাভ করে। প্রথম ইনিংসে বাংলাদেশ৪১৩ রানে অলআউট হয়। জবাবে পাকিস্তান ৩৮৬ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ উইকেটে ২৪০ রান করে ইনিংসঘোষণা করে, ফলে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য দাঁড়ায়। তবে পাকিস্তান দল নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৬৩ রানেঅলআউট হয়ে যায়।

পাকিস্তান একাদশ
আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী মুহাম্মদ আব্বাস।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা শরীফুল ইসলাম।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর