৪১ বছর বয়সেও থেমে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি এখনও পর্তুগালের জাতীয় দলের হয়ে খেলছেন এবং ২০২৬ বিশ্বকাপের দলেজায়গা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ লিসবনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রোনালদোকে দলে রাখা হয় শুধুমাত্র তারনাম বা খ্যাতির কারণে নয়, বরং তার বর্তমান ফর্মের ভিত্তিতেই। তিনি বলেন, “আমরা কোনো কিংবদন্তিকে নয়, সেই রোনালদোকেপরিচালনা করি, যিনি জাতীয় দলের হয়ে খেলতে ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার চেষ্টা করছেন। বয়স কেবল একটি সংখ্যা।আমরা নির্দিষ্ট দিনে দলের পারফরম্যান্স পরিমাপ করি এবং পরের দিনের জন্য সিদ্ধান্ত নিই। কখনোই দূরের ভবিষ্যতের কথা ভাবা যায়না।”
বিজ্ঞাপন
রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৩ গোলের রেকর্ড রয়েছে। মার্তিনেজের অধীনে রোনালদো ৩০ ম্যাচে ২৫ গোল করেছেন। কোচতার প্রশংসা করে বলেন, “রোনালদো সব সময় কৌশল বাস্তবায়ন করেন এবং নিজের পাশাপাশি অন্য খেলোয়াড়দের জন্যও সুযোগতৈরি করেন।”
তিনি আরও বলেন, “রোনালদো সঠিক পজিশনে থাকার ব্যাপারে খুবই সুসংগঠিত এবং আমাদের আক্রমণাত্মক কৌশলগুলো সবসময় বাস্তবায়ন করেন। এ কারণে সে গোল করার সুযোগ পায় এবং একই সঙ্গে দলের অন্য খেলোয়াড়দের জন্যও জায়গা তৈরি করে।”
শুরুর একাদশে না থাকলেও মার্তিনেজ রোনালদোকে মাঠে নামানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমাদের এখন পাঁচ বদলিখেলোয়াড় নামানোর সুযোগ আছে, তাই আমাদের একটি শুরুর দল এবং একটি শেষের দল আছে, যার মধ্যে কোনো পার্থক্য নেই।বিভিন্ন ভূমিকা থাকে এবং রোনালদো সব সময় তার ভূমিকা মেনে নেন।”




