বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

সিলেট টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান, ডাক পেলেন জাকির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

শিলেট টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান, ডাক পেলেন জাকির

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্ট দাপটের সঙ্গে জিতে নিয়েছে টাইগাররা, এবার সিরিজ জয়ের পর। সে লক্ষ্যে সিলেটে মাঠে নামবে টাইগাররা, এর আগে দুঃসংবাদই পেল লিটিন দাসের দল। 

চোটের কারণে সিলেট টেস্টে খেলতে পারবেন না ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরবর্তএ দলে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার জাকির হাসান। 


বিজ্ঞাপন


আজ বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বুকের আঘাত পাওয়ায় ছিটকে গেছেন সাদমান। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম সাদমানের চোটে পড়া নিয়ে বলেছেন, ‘মিরপুরে প্রথম টেস্ট চলাকালীন ক্যাচ ধরতে গিয়ে সাদমানের বুকে আঘাত লাগে। তাঁর বুকে ট্রমাটিক কনটিউশন (আঘাতজনিত ক্ষত) হয়েছে এবং তিনি ব্যথায় ভুগছেন। দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না।’

 

সিলেট টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর