বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন বিরাট কোহলি

টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে চাপে থাকা বিরাট কোহলি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন শতক হাঁকিয়ে। রায়পুরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জয়ের স্বাদ দিয়েছেন তিনি।

৬০ বলের ঝকঝকে ইনিংসে বিরাট মেরেছেন ১১টি চার ও ৩টি ছক্কা। তার ব্যাটে ভর করে ১৯২ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় বেঙ্গালুরু।


বিজ্ঞাপন


এটি আইপিএলে কোহলির নবম সেঞ্চুরি। কলকাতার বিপক্ষে এটি তার দ্বিতীয় শতক। এর আগে গত মৌসুমে (২০২৪) কেকেআরের বিপক্ষেই সেঞ্চুরি করেছিলেন তিনি।

এই ইনিংসের পথে আরেক ঐতিহাসিক কীর্তি গড়েছেন কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি প্রথম ব্যাটার হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এর আগে এই তালিকায় ছিলেন অ্যালেক্স হেলস, কাইরন পোলার্ড, ডেভিড ওয়ার্নার, জস বাটলার ও ক্রিস গেইলের মতো তারকারা।

টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় কোহলির (১৪,০৪৪) ওপরে রয়েছেন ক্রিস গেইল (১৪,৫৬২), কাইরন পোলার্ড (১৪,৪৮২), অ্যালেক্স হেলস (১৪,৪৪৯), ডেভিড ওয়ার্নার (১৪,২৮৪) এবং জস বাটলার (১৪,২০০)।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোহলি বলেন, 'চাপকে আমি সুযোগ হিসেবে দেখি। টানা দুটি শূন্য রানের পর রান পাওয়াটা স্বস্তির ছিল, তবে দলের জয়ই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।'


বিজ্ঞাপন


সেঞ্চুরির সুবাদে চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়েও ফিরে এসেছেন কোহলি। এখন পর্যন্ত তার সংগ্রহ ৪৮৪ রান, যা তাকে শীর্ষ পাঁচে রেখেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর