বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, কোচ বললেন— এসব আমার পছন্দ না

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

ইয়ামালের হাতে ফিলিস্তিনি পতাকা, কোচ বললেন— এসব আমার পছন্দ না

টানা দ্বিতীয়বারের মত লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর উদযাপনেও মেতেছিলেন কাতালান ক্লাবটির ফুটবলাররা। সেই সময়ই হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে সংহতি জানিয়েছিলেন লামিন ইয়ামাল। কাতালানদের শিরোপা উদযাপনের মিছিলে ইয়ামালের ফিলিস্তিনি পতাকা ওড়ানোর বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বার্সেলোনা কোচ হানসি ।

গত রবিবার রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করার পর, সোমবার বাসে করে বিজয় মিছিলের মাধ্যমে উদযাপন করে বার্সেলোনা। ওই মিছিলে স্প্যানিশ এই আন্তর্জাতিক ফুটবলারকে খেলোয়াড়দের বহনকারী যানবাহন থেকে ফিলিস্তিনি পতাকা ওড়াতে দেখা যায়।


বিজ্ঞাপন


মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ফ্লিক বলেন, "আমি এটি পছন্দ করি না"। তিনি আরও বলেন, "আমি তাঁর (ইয়ামাল) সাথে কথা বলেছি এবং তিনি যদি এটি করতে চান তবে এটি তাঁর সিদ্ধান্ত। তাঁর বয়স এখন ১৮"।

ফ্লিক মন্তব্য করেন, "মানুষ আমাদের কাছে কী প্রত্যাশা করে তা আমাদের মাথায় রাখতে হবে। আমরা ফুটবল খেলছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ আমাদের কাছ থেকে কী আশা করে"।

তিনি যোগ করেন, "যখন আপনি রাস্তায় মানুষের চোখে পানি দেখেন, তারা সত্যিই খুশি ছিল। আমরা এ জন্যই এখানে আছি, আমরা মানুষকে খুশি করার জন্য ফুটবল খেলছি"।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর