বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

বিসিবি নির্বাচন: গঠিত হলো ৩ সদস্যের কমিশন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

বিসিবি নির্বাচন: গঠিত হলো ৩ সদস্যের কমিশন

দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা পূরণে এগিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি অবশেষে পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে।

বুধবার (১৩ মে) বিসিবির মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন আগামী নির্বাচনের সব ধরনের কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে বলে জানিয়েছে বিসিবি।


বিজ্ঞাপন


কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল করিম। অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বি.এম. এহসানুল মামুন।

প্রচলিত নিয়ম ও বিধি অনুসারে এই কমিশন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সব প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবে।

গত ৬ অক্টোবর বিসিবির কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। তবে নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ, বিশ্বকাপে দল পাঠানো নিয়ে জটিলতাসহ নানা বিতর্কের কারণে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ওই বোর্ড ভেঙে দেয়। বর্তমানে বিসিবি চলছে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটির মাধ্যমে, যার নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

তিন সদস্য এই কমিশনে প্রধান নির্বাচনে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন


বিজ্ঞাপন


এই কমিশন গঠনের মাধ্যমে বিসিবির নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেট অঙ্গনে এ নির্বাচন নিয়ে আলোচনা চলছিল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর