মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

‘ভারতের জন্য কখনোই বাংলাদেশে হুমকি ছিল না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

‘ভারতের জন্য কখনোই বাংলাদেশে হুমকি ছিল না’

বাংলাদেশ ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি স্পষ্টভাবে বললেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ঠিক হয়নি। একইসঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক সিরিজকেই সবচেয়ে কার্যকর উপায় মনে করেন তিনি।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে যে বৈরিতা তৈরি হয়েছিল, তার জের ধরে বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বিসিবির তৎকালীন নেতৃত্ব। এখন তামিম ইকবাল সেই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন, আইসিসি নমনীয় অবস্থান নিয়েছিল। সমাধানের সুযোগ ছিল, কিন্তু তা কাজে লাগানো হয়নি।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ২০২৬ বিশ্বকাপ স্বপ্ন শেষ ‘মেসির’

আরও পড়ুন- বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার, যারা আছেন

ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে সম্ভবত আমিই প্রথম প্রকাশ্যে কথা বলেছি। বিগত কমিটি যেভাবে বিষয়টি সামলেছে, তা ঠিক হয়নি।' 

তিনি আরও স্মৃতিচারণ করে বলেন, '১৯৯৬-৯৭ সালে কেনিয়ার বিপক্ষে আইসিসি ট্রফি জয়ের পর দেশজুড়ে যে উন্মাদনা দেখা গিয়েছিল, তা আজও মনে পড়ে। বাড়ির চারপাশ রঙিন পানিতে ভেসে গিয়েছিল, রাস্তায় নেমে উদযাপন করেছিল মানুষ। সেই উদযাপনই অনেক শিশুকে ক্রিকেটের প্রতি আকৃষ্ট করেছিল। আর আমরা সঠিক কোনো আলোচনা ছাড়াই একটি বিশ্বকাপে খেলা ছেড়ে দিলাম। ওই দলে এমন খেলোয়াড়ও থাকতে পারে, যারা আর কখনও বিশ্বকাপ খেলতে পারবে না। বিষয়টি আমি ভালোভাবে নিতে পারিনি।'


বিজ্ঞাপন


পাকিস্তানের সংহতি ও বয়কটের হুমকির বিষয়ে তামিম সতর্কতার সঙ্গে বলেন, 'এ বিষয়ে মন্তব্য করা আমার জন্য কঠিন। আমি মূল আলোচনার অংশ ছিলাম না। তবে আমি এটুকু বলবো যাই ঘটুক না কেন, আমরা একটি বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছি। আমাদের কিছু খেলোয়াড় হয়তো আর কখনও সে সুযোগ পাবে না। আমার কাছে সেটাই সবচেয়ে বড় বিষয়।'
  
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এখন চমৎকার বলে উল্লেখ করে তামিম জানান, 'ভারতীয় দলের জন্য কখনোই কোনো নিরাপত্তা হুমকি ছিল না। ভারত এলে স্টেডিয়াম ভরে যায়, দর্শকরা প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন। তাঁর মতে, বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে এখন আর কোনো বাস্তব সমস্যা নেই। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশে একটি সিরিজ আয়োজনই হতে পারে সবচেয়ে ভালো উপায়।'

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর