মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

লা লিগা জয়ের উৎসবে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে মন জয় করলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

লা লিগা জয়ের উৎসবে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে মন জয় করলেন ইয়ামাল
ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা জয়ের আনন্দে ভাসছিল পুরো বার্সেলোনা শহর। ওপেন-টপ বাসে চড়ে হাজারো সমর্থকের উল্লাসের মাঝে এক তরুণ তারকা হঠাৎ করে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দিলেন। মাত্র ১৮ বছর বয়সী লামিন ইয়ামালের এই ছোট্ট অঙ্গভঙ্গি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। শিরোপা উৎসবকে তিনি শুধু আনন্দের মুহূর্তেই সীমাবদ্ধ রাখেননি, একটি বৃহত্তর সংহতির বার্তাও দিয়েছেন।

রোববার রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনা তাদের ২৯তম লা লিগা শিরোপা ঘরে তুলেছে। এটি তাদের পরপর দ্বিতীয় শিরোপা এবং ইতিহাসে দ্বিতীয়বারের মতো এল ক্লাসিকো ম্যাচের ফলাফলেই লিগের ভাগ্য নির্ধারিত হলো।


বিজ্ঞাপন


সোমবার ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, উৎসবমুখর জনতার ভিড়ে ভরা রাস্তায় ওপেন-টপ বাস থেকে ইয়ামাল ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছেন। সমর্থকদের উল্লাস আরও বেড়ে যায়।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বার্সেলোনা শহর স্পেনের ফিলিস্তিনপন্থি আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। এখান থেকে নিয়মিত বড় বড় সমর্থন মিছিল হয়েছে এবং অবরুদ্ধ গাজায় সাহায্য পৌঁছাতে ত্রাণবাহী জাহাজও ছেড়েছে।

ইয়ামালের এই পদক্ষেপ অনেক ফুটবল ভক্তের কাছে প্রশংসা পেয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিতর্কেরও সৃষ্টি হয়েছে। তবু তরুণ এই তারকা দেখিয়েছেন—মাঠের বাইরেও তিনি নিজের বিবেকের কথা বলতে দ্বিধা করেন না।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর