২০২৬ ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়েছে আগেই। মাঠের লড়াই শুরুর আগে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত দলগুলো। এরই ধারাবাহিকতায় চমক রেখে বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ফিফার কাছে জমা দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
এই স্কোয়াডে যেমন অভিজ্ঞ তারকাদের আধিপত্য আছে, তেমনি সুযোগ পেয়েছেন একঝাঁক তরুণ প্রতিভাবান ফুটবলার।
বিজ্ঞাপন
দায়িত্ব নেওয়ার পর থেকে আনচেলত্তি বারবার বলে এসেছেন, শুধু নাম-ডাক দিয়ে দলে জায়গা হবে না। পুরোপুরি ফিট ও প্রতিযোগিতামূলকভাবে সক্রিয় খেলোয়াড়দেরই বিবেচনা করবেন তিনি। সেই কারণেই সর্বশেষ দলে নেইমার ছিলেন না, কারণ তখনও তিনি গুরুতর লিগামেন্টে পাওয়া চোট থেকে সেরে উঠছিলেন।
তবে গত কয়েক মাসে পরিস্থিতি পুরোটাই বদলে গেছে। ছোটবেলার ক্লাব সান্তোসে ফিরে নেইমার আবার নিজের সেরা ছন্দ খুঁজে পেয়েছেন। ১২ ম্যাচে পাঁচ গোল ও তিন অ্যাসিস্ট করেছেন। শুধু পরিসংখ্যানে নয়, তার নেতৃত্বে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের অবস্থানেও উন্নতি হয়েছে এবং কোপা সুদামেরিকানায়ও দলটি ভালো করছে।
তবে নেইমারের বিশ্বকাপে যাওয়া এখনও নিশ্চিত নয়। চূড়ান্ত দল ঘোষণা হবে ১৮ মে। সেই তালিকায় জায়গা পেলে তবেই নিশ্চিত হবে সব। নির্বাচিত হলে এটি হবে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার চতুর্থ বিশ্বকাপ।
বিজ্ঞাপন
জাতীয় দলে নেইমারের শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের ১৮ অক্টোবর, বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচেই তিনি গুরুতর চোট পান, যা তাকে প্রায় এক বছর মাঠের বাইরে রেখেছিল।
প্রাথমিক দলের তালিকা
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), মাতেউস কুনিয়া (ম্যান ইউনাইটেড), লুইজ হেনরিক (জেনিত), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), নেইমার (সান্তোস), এন্দ্রিক (লিও), রায়ান (বোর্নমাউথ), অ্যান্টনি (রিয়াল বেতিস), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), পেদ্রো (ফ্লামেঙ্গো), রিচার্লিসন (টটেনহ্যাম), ইগর জেসুস (নটিংহ্যাম ফরেস্ট), কাইও জর্জ (ক্রুজেইরো)।
মিডফিল্ডার
কাসেমিরো (ম্যান ইউনাইটেড), ব্রুনো গিমারেশ (নিউক্যাসেল), ফাবিনিও (আল-ইত্তিহাদ), আন্দ্রে সান্তোস (চেলসি), দানিলো (বোতাফোগো), লুকাস পাকেতা (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল সারা (গালাতাসারাই), জোয়াও গমেস (উলভস), আন্দ্রেয়াস পেরেইরা (পালমেইরাস), জোয়েলিনটন (নিউক্যাসেল), গারসন (ক্রুজেইরো), মাতেউস পেরেইরা (ক্রুজেইরো)।
ডিফেন্ডার
মার্কিনিওস (পিএসজি), থিয়াগো সিলভা (পোর্তো), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), ব্রেমার (জুভেন্টাস), লিও পেরেইরা (ফ্লামেঙ্গো), ইবানেজ (আল-আহলি), আলেক্সান্দ্রো (লিল), ফাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), বেরালদো (পিএসজি), ভিতর রেইস (জিরোনা), মুরিলো (নটিংহ্যাম ফরেস্ট), ওয়েসলি (রোমা), দানিলো (ফ্লামেঙ্গো), পাউলো হেনরিক (ভাস্কো), ভিতিনিও (বোতাফোগো), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), ডগলাস সান্তোস (জেনিত), লুসিয়ানো জুবা (বাহিয়া), কাইও হেনরিক (মোনাকো), কাইকি (ক্রুজেইরো), কার্লোস আগুস্তো (ইন্টার)।
গোলরক্ষক
আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ফেনেরবাহচে), বেন্তো (আল-নাসর), হুগো সুজা (করিন্থিয়ান্স), জন (ফরেস্ট), কার্লোস মিগুয়েল (পালমেইরাস)।
এআরএম




