সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

বিশ্বকাপে বাংলাদেশের না খেলার ঘটনা তদন্তে কমিটি গঠন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপে বাংলাদেশের না খেলার ঘটনা তদন্তে কমিটি গঠন

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। আইসিসির মেগা এ টুর্নামেন্টে বাংলাদেশের না খেলা নিয়ে আলোচনা-সমালোচনা, পক্ষে-বিপক্ষে অনেক কথাই হয়েছে। এবার কেন বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি তা খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সুপ্রিম কোর্টের আইনজীবি ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।


বিজ্ঞাপন


যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক নোটিশে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে ক্রীড়া মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন বর্তমানে বিসিবির প্রধান নীর্বাচকের দায়িত্বে আছেন। আগেও তিনি বিসিবিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের মাঝপথেই তদন্ত কমিটির দায়িত্বও দেওয়া হল তাঁকে। 

বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় হয়েছে সর্বশেষ টি–টুয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর এর প্রতিবাদ জানায় বিসিবি। এরপর নিরাপত্তা শঙ্কায় ভারতের গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বিসিবি। 

বিসিবি দাবি জানিয়েছিল, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে। কিন্তু আইসিসি সে দাবি মানেনি। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর