সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

বৃষ্টির পর ফের খেলা শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

বৃষ্টির পর ফের খেলা শুরু

মিরপুর টেস্টের চতুর্থ দিনে আজ ১২০ রানের লিড নিয়ে মধ্যাহবিরতিতে গিয়েছিল বাংলাদেশ। তবে লাঞ্চের পর দুই দল আর মাঠে নামতে পারেনি। কারণ বৃষ্টি। মুষলধারে বৃষ্টির কারণে এক সেশনের খেলাই ভেস্তে গেছে। এদিকে বৃষ্টি থামার পর মাঠ প্রস্তুত করে বিকাল ৩.৪৫ মিনিটে আবার শুরু হয়েছে। 

এদিকে এক সেশনের খেলা ভেস্তে যাওয়ায় আজ ম্যাচ চলবে কমপক্ষে ৫.৪৫ মিনিট পর্যন্ত। তবে আলো থাকলে ৬.১৫ মিনিট পর্যন্তও দিনের খেলা যেতে পারে। টেস্টের চতুর্থ দিনে এখনো বাকি ৩৭ ওভার। লাঞ্চের আগে বাংলাদেশ পেয়েছিল ১২০ রানের লিড। আজ চতুর্থ দিনের শুরুতেই দুই উইকেট হারালেও মুমিনুল হক ও নাজমুল শান্তর জুটিতে ১২০ রানের লিড নিয়ে মধ্যাহ্নবিরতিতে টাইগাররা। 


বিজ্ঞাপন


মিরপুর টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছিল কোনো উইকেট না হারিয়ে ৩৪ রানের লিড নিয়ে। দলীয় ৭ রান নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে টাইগাররা। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। জোড়া ধাক্কা খেয়েছে নাজমুল শান্তর দল। মাহমুদুল হাসান জয়ের পর সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার সাদমান ইসলামও।

দলীয় ১৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন জয়। ব্যক্তিগত ৫ রানেই আউট হন তিনি। এরপর ক্রিজে আরেক ওপেনার সাদমানের সঙ্গী হন মুমিনুল হক। তবে এ জুটিও বড় হয়নি। 

বাংলাদেশের দলীয় ২৩ রানে ফের ব্রেক থ্রু পায় পাকিস্তান। এবার উইকেটের দেখা পান হাসান আলি। তাঁর বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন সাদমান। এরপর ক্রিজে আসেন অধিনায়ক।  শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া টাইগারদের হয়ে প্রতিরোধ গড়ে শান্ত-মুমিনুল জুটি। দুজন মিলে পাকিস্তানি বোলারদের চাপ সামলে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন। এ জুটিতেই বড় লিডের স্বপ্ন দেখছে টাইগাররা। 

শান্ত-মুমিনুল মিলে লাঞ্চের আগে গড়েছেন ৭০ রানের জুটি। মুমিনুল ৩৭ রানে ও শান্ত অপরাজিত আছেন ৩৪ রানে। এ জুটিতে বাংলাদেশের লিড পৌঁছেছে ১২০ রান। লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর