সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

দিনের শুরুতেই সাজঘরে দুই টাইগার ওপেনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:১১ এএম

শেয়ার করুন:

দিনের শুরুতেই সাজঘরে দুই টাইগার ওপেনার

মিরপুর টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছিল কোনো উইকেট না হারিয়ে ৩৪ রানের লিড নিয়ে। দলীয় ৭ রান নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে টাইগাররা। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। জোড়া ধাক্কা খেয়েছে নাজমুল শান্তর দল। মাহমুদুল হাসান জয়ের পর সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার সাদমান ইসলামও।

দলীয় ১৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন জয়। ব্যক্তিগত ৫ রানেই আউট হন তিনি। এরপর ক্রিজে আরেক ওপেনার সাদমানের সঙ্গী হন মুমিনুল হক। তবে এ জুটিও বড় হয়নি। 


বিজ্ঞাপন


বাংলাদেশের দলীয় ২৩ রানে ফের ব্রেক থ্রু পায় পাকিস্তান। এবার উইকেটের দেখা পান হাসান আলি। তাঁর বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন সাদমান। এরপর ক্রিজে আসেন অধিনায়ক। 

শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া টাইগারদের হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় শান্ত-মুমিনুল জুটি। দুজনে মিলে স্কোরবোর্ডে তুলেছেন ২৫ রান। বাংলাদেশের লিডও ৫০ ছাড়িয়ে ছুটছে একশর দিকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৮ রান, লিড ৭৫ রানের।  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর