আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে খেলবে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ। তবে আসন্ন এ দুই সিরিজে অজিদের দলে থাকছেন না তিন প্রধান পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং প্যাট কামিন্স।
তবে কামিন্স, স্টার্ক এবং হ্যাজলউড যে শুধু বাংলাদেশের বিপক্ষে সিরিজেই থাকছেন না, তা নয়। টাইগারদের বিপক্ষে সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে অজিরা। সেই সিরিজেও অজিদের দলে থাকছেন না তারা তিনজন।
বিজ্ঞাপন
মিচেল মার্শের নেতৃত্বে বাংলাদেশ সফরে দুই সিরিজ খেলবে অজিরা। এ সিরিজে টি-টোয়েন্টি দলে থাকছেন না মার্কাস স্টয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েল। টি-টুয়েন্টি বিশ্বকাপে বদলি হিসেবে ডাক পাওয়া স্টিভ স্মিথও নেই। এদিকে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দলে থাকবেন ট্রাভিস হেড। হেড এবং কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ারশুইস (সবাই পাঞ্জাব কিংসে) আইপিএল শেষ করে ভারত থেকে বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, বেন ডরশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস ল্যাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট এবং অ্যাডাম জাম্পা।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ এবং অ্যাডাম জাম্পা।




