রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

এল ক্লাসিকোর আগে বাবা হারালেন বার্সেলোনা কোচ ফ্লিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

এল ক্লাসিকোর আগে বাবা হারালেন বার্সেলোনা কোচ ফ্লিক

বার্সেলোনা কোচ হানসি ফ্লিকের বাবা মারা গেছেন। রবিবার ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এল ক্লাসিকোর ঠিক আগ মুহূর্তে আসা এই দুঃসংবাদে শোক প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, "বার্সেলোনা এবং পুরো ব্লাউগ্রানা পরিবার হানসি ফ্লিকের বাবার মৃত্যুতে তাঁর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। তাঁর এবং তাঁর পরিবারের এই কঠিন সময়ে আমরা তাঁর পাশে আছি এবং এই শোক ভাগ করে নিচ্ছি।"


বিজ্ঞাপন


৬১ বছর বয়সী এই জার্মান কোচের অধীনে বার্সেলোনা টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে।

লিগে আর মাত্র চারটি ম্যাচ বাকি থাকতে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে তাঁর দল। রবিবার ক্যাম্প ন্যূ-তে লস ব্লাঙ্কোসদের (রিয়াল মাদ্রিদ) বিপক্ষে হার এড়াতে পারলেই বার্সেলোনার শিরোপা নিশ্চিত হয়ে যাবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর