রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

বিজয়ের শপথ অনুষ্ঠান নিয়ে বিশেষ বার্তা চেন্নাই সুপার কিংসের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড সূর্যবংশীর

রবিবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএল ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চেন্নাই সুপার কিংস তাদের সমর্থকদের জন্য একটি বিশেষ আবেদন জানিয়েছে। কাকতালীয়ভাবে, চেপাউকের এই ম্যাচটি এমন এক দিনে অনুষ্ঠিত হচ্ছে যেদিন তামিলগা ভেত্রি কাজাগাম পার্টির নেতা থালাপতি বিজয় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ব্লকবাস্টার চলচ্চিত্র ক্যারিয়ারের পর রাজনীতিতে পা রাখা বিজয়ের দল গত মাসের বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়লাভ করেছে।

তামিলনাড়ুসহ পুরো ভারতে সিএসকে এবং 'থালাপথি' বিজয়-- উভয়েরই বিশাল ভক্ত বাহিনী রয়েছে। এই হাই-প্রোফাইল রাজনৈতিক অনুষ্ঠান এবং আইপিএল ম্যাচের সময় মিলে যাওয়ায়, সিএসকে কর্তৃপক্ষ সমর্থকদের অনুরোধ করেছে যেন তারা মাঠের ভেতর শুধুমাত্র ক্রিকেটে মনোযোগ সীমাবদ্ধ রাখেন।


বিজ্ঞাপন


সিএসকে তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছে, "আমাদের সুপারফ্যানদের প্রতি বিনীত অনুরোধ, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে যুক্ত ব্যানার, পতাকা বা হোর্ডিং মাঠে আনা থেকে বিরত থাকুন এবং পূর্ণ 'ইয়েলোভ' এর সাথে খেলাটি উপভোগ করুন।"

Screenshot_2026-05-10_143747

তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের কোটা পূর্ণ করতে ৫১ বছর বয়সী এই অভিনেতা-রাজনীতিবিদকে পাঁচ দিন সময় নিতে হয়েছে। তিনি রাজ্যপালের সাথে চারবার বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সাথে দীর্ঘ আলোচনার পর গত শনিবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সাথে দেখা করেন। সেখানে তিনি কংগ্রেসের ৫ জন, ভিসিকে এর ২ জন এবং সিপিআই, সিপিআই-এম ও আইইউএমএল-এর ২ জন করে বিধায়কের সমর্থন পাওয়ার দাবি জানান।

আইপিএলের লড়াইয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা চেন্নাই সুপার কিংস তাদের প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ তলানিতে থাকা লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। লিগ পর্বের শেষ পর্যায়ে এসে রুতুরাজ গায়কোয়াড়ের দল তাদের ব্যাটিং বিপর্যয় এবং ধারাবাহিকতার অভাব কাটিয়ে শীর্ষ চারে জায়গা করে নিতে মরিয়া।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর