রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

দুর্দান্ত বোলিংয়ে ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষটা ছিল হতাশাজনক। কিন্তু তৃতীয় দিনের সকালে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের পক্ষে নিয়ে এসেছে টাইগাররা।

গতকাল দিন শেষে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে ভালো অবস্থানেই ছিল পাকিস্তান। আজ সকালেও সফরকারীরা আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাচ্ছিল। অভিষিক্ত ওপেনার আজান আওয়াইচ তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তবে এরপরই বাংলাদেশি বোলারদের দাপট শুরু হয়।


বিজ্ঞাপন


দলীয় ২১০ রানের মাথায় তাসকিন আহমেদের বলে ফিরে যান আজান। ১৬৫ বলে ১৪টি চারে ১০৩ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই তরুণ ব্যাটসম্যান। তার বিদায়ের পর পাকিস্তানের মিডল অর্ডারে চাপ বাড়তে থাকে। তাসকিন-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে তৃতীয় দিনের প্রথম সেশনে সফরকারীরদের বোর্ডে যোগ হয়েছে ৭২ রান। হারিয়েছে ৪ উইকেট।

১ উইকেটে ১৭৯ রান নিয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। তৃতীয় দিনের শুরুতে ১৫৩ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন ২১ বছর বয়সী আজান। 

তবে তাকে আর আগাতে দেননি তাসকিন। ১৬৫ বলে ১৪টি চারের সাহায্যে ১০৩ রান করেন তিনি। ১০১ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেছেন আরেকপ্রান্তে থাকা অপর অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজলও।

তাসকিনের দ্বিতীয় শিকার পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ খেলার চেষ্টায় ক্যাচ তোলেন শর্ট পয়েন্টে। যা সাদমান ইসলাম দারুণভাবে মুঠোয় পুরেছেন। ৯ রানে ফিরলেন মাসুদ।


বিজ্ঞাপন


পরের ওভারে আক্রমণে এসে নবাগত ব্যাটার সৌদ শাকিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন মিরাজ। রিভিউ নিলেও বাঁচতে পারেননি রানের তিনি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান শাকিল। ৬০ রান করে সাজঘরের পথ ধরেন ফজল। মিরাজকে মিড অনে উড়িয়ে মারতে গিয়ে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে আর উইকেট হারায়নি পাকিস্তান। ৫ উইকেট হারিয়ে ২৫১ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে তারা। ৩৮ বলে ১২ রান করে টিকে আছেন আঘা। ১৯ বলে ৮ রান করে অপরাজিত আছেন রিজওয়ান। মিরাজ ৩ এবং তাসকিনের শিকার ২ উইকেট।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর