রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

২০ রানে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে লাগাম টানল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৬, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

২০ রানে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে লাগাম টানল বাংলাদেশ

পাকিস্তান প্রথম দুই দিন বাংলাদেশের ওপর চাপ ধরে রেখেছিল। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই সেই চাপ পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মাত্র ২০ রানের ব্যবধানে ৪টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে বড় ধরনের ধাক্কা দিয়েছে টাইগাররা।

গতকাল দিন শেষে পাকিস্তান ছিল ১ উইকেট হারিয়ে ১৭৯ রানে। আজ সকালে বিনা উইকেটে আরও ৩১ রান যোগ করে তারা পৌঁছে যায় ২১০ রানে। মনে হচ্ছিল, দিনটা হয়তো পাকিস্তানেরই হতে যাচ্ছে। কিন্তু তারপরই শুরু হয় তাসকিন আহমেদের ঝড়।


বিজ্ঞাপন


তাসকিন প্রথমে ফিরিয়ে দেন অভিষিক্ত ওপেনার আজান ওয়াইসকে। সেঞ্চুরি করা এই ব্যাটার স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপরই তাসকিনের বলে অধিনায়ক শান মাসুদও বিদায় নেন মাত্র ৯ রান করে। শর্ট পয়েন্টে সাদমান ইসলামের অসাধারণ নিচু ক্যাচে ধরা পড়েন তিনি।

এক উইকেট আগেই মেহেদী হাসান মিরাজ প্রথম দিনের মতো আজও জ্বলে ওঠেন। তিনি এলবিডব্লিউ করে ফেরান সৌদ শাকিলকে। পরে আরেক থিতু ব্যাটার আব্দুল্লাহ ফজলকেও ফিরিয়ে দেন মিরাজ। ১২০ বলে ৬০ রান করা ফজল তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

সকালের সেশনে এভাবেই ২০ রানের আশেপাশে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। আরেকটু হলেই ৫ উইকেট হতো। তাসকিনের বলে সালমান আলী আগা উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু আম্পায়ার নো-বল ডাকায় বেঁচে যান সালমান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে হারিয়ে ২৪৬ রান তুলে ফেলেছে তারা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর