শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

আইপিএলে ‘রিল’ তৈরির ওপর বিধিনিষেধ আরোপ বিসিসিআইয়ের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

আইপিএলে ‘রিল’ তৈরির ওপর বিধিনিষেধ আরোপ বিসিসিআইয়ের

আইপিএল চলাকালীন খেলোয়াড়, দলের মালিক এবং কর্মকর্তাদের প্রোটোকল লঙ্ঘনের একাধিক ঘটনা নজরে আসার পর বিসিসিআই তাদের কড়াকড়ি আরও বাড়িয়েছে। আট পৃষ্ঠার একটি নির্দেশিকা জারির পর একটি নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বোর্ড আইপিএল ফ্র্যাঞ্চাইজি, ধারাভাষ্যকার, খেলোয়াড় এবং তাদের পরিবারের সদস্যদের টুর্নামেন্ট চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরির ক্রমবর্ধমান প্রবণতা নিয়ন্ত্রণেও পদক্ষেপ নিয়েছে।

দ্য টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সম্প্রতি লাইভ ম্যাচ চলাকালীন টিম ডাগআউটের কাছে ভিডিও রেকর্ড করার সময় একজন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারকে বাধা দিয়েছে বিসিসিআই। এছাড়া ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হওয়া ব্যক্তিদের খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের কাছে ভিডিও না তোলার জন্য বারবার মনে করিয়ে দেওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, “কয়েকজন ধারাভাষ্যকার প্রোটোকল লঙ্ঘন করেছেন। একজন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারকে ম্যাচের একটি উত্তেজনাকর মুহূর্তে ডাগআউটের কাছে নিজের ফোনে ভিডিও করতে দেখা যায়। বিসিসিআই টিম দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে রেকর্ডিং বন্ধ করতে বাধ্য করে”।

সূত্রে আরও যোগ করা হয়েছে, “ইউটিউব চ্যানেলের জন্য চিত্রধারণ করার দায়ে একজন প্রাক্তন ক্রিকেটারকে লিগ্যাল নোটিশ পাঠানোর সম্ভাবনা রয়েছে। বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে যে, বিসিসিআই এবং আইপিএলের অফিশিয়াল পোশাক পরা অবস্থায় কাউকেই মাঠে ভিডিও করতে দেখা যাবে না”।

খেলোয়াড়দের মধ্যে ক্রমবর্ধমান “রিল সংস্কৃতির” বিষয়টিও বিসিসিআই আমলে নিয়েছে, যা তাদের নির্দেশিকা লঙ্ঘনের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে। একজন খেলোয়াড়কে দলের সফরের ক্লিপগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে সীমাবদ্ধতা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রটি আরও বলেছে, “রিল সংস্কৃতির ফলে ইদানীং অনেক নিয়ম লঙ্ঘন হচ্ছে। কিছু ভারতীয় খেলোয়াড় আছেন যারা ম্যাচের দিন, ম্যাচ শুরুর ঠিক আগে এবং ম্যাচ শেষ হওয়ার পরপরই ভিডিও পোস্ট করেন”।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর