শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

রোহিতের নেতৃত্বে ১১ ভারতীয়কে নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

রোহিতের নেতৃত্বে ১১ ভারতীয়কে নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলছে পাকিস্তান

শুক্রবার ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের শুরুতে সম্প্রচারকারীদের এক বিশাল ভুল চরম বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। খেলা শুরু হওয়ার পর পাকিস্তানের খেলোয়াড়দের পরিসংখ্যান দেখাতে গিয়ে পর্দায় ভুলবশত ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের তালিকা প্রদর্শন করা হয়। এমনকি গ্রাফিক্সে রোহিত শর্মাকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দেখানো হয়।

এই তালিকায় শুভমান গিল, তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, রিংকু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং এবং মুকেশ কুমারের নাম ছিল, যারা মূলত ভারতীয় দলের সদস্য। এই অদ্ভুত ভুলের স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে।


বিজ্ঞাপন


355mhv2o_rohit-sharma_625x300_09_May_26

এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এ টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে আজ। প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়েছে বিশাল সংগ্রহ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মুশফিকুর রহিম ও মুমিনুল হকের ফিফটি পার করা ইনিংসের সুবাদে অল আউট হওয়ার আগে স্বাগতিকরা করে ৪১৩ রান। 

আজ দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে পাকিস্তানও আছে ভালো অবস্থানে। দুই ওপেনার মিলে টাইগার বোলারদের নতুন বল সামলিয়েছেন বেশ ভালো। এক উইকেট হারালেও আজান আওয়াইসের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে এখন পর্যন্ত ১৪৮ রান তুলেছে পাকিস্তান। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর