শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন তামিম ইকবাল

মাঠে ব্যাট হাতে যিনি একসময় দেশের হয়ে লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলকে, আজ তিনি দেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে নতুন ভূমিকায়। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল খান পাচ্ছেন সম্মানজনক ‘বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬’।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি-ইনক’ এই স্বর্ণপদক চালু করেছে। আপসহীন দেশনেত্রীর নামে নামকরণ করা এই পদক দেশের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হচ্ছে।


বিজ্ঞাপন


শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এবারের আয়োজনে মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননায় ভূষিত করা হবে। তামিম ইকবাল ছাড়াও তালিকায় রয়েছেন আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তি।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলি, বিসিবি সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর