বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে আর্জেন্টিনা শিবিরে এসেছে আনন্দের খবর। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে আর প্রথম ম্যাচ মিস করতে হচ্ছে না। ফিফা তার উপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।
গতকাল শুক্রবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই সিদ্ধান্ত জানায়। ফলে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন ৩৮ বছর বয়সী এই কেন্দ্রীয় ডিফেন্ডার। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সহায়তায় এই ‘কপাল খুলেছে’ বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন ওতামেন্দি। নিয়ম অনুসারে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। এই শাস্তি ফিনালিসিমায় কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাচটি না হওয়ায় তা সরাসরি বিশ্বকাপের প্রথম ম্যাচে চলে আসে।
এএফএ তাৎক্ষণিকভাবে ফিফার কাছে আবেদন করে। ফিফা সেই আবেদন মেনে নিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয়।
বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকায় খেলছেন ওতামেন্দি। তবে গুঞ্জন আছে, বিশ্বকাপ শেষে তিনি দেশের ক্লাব রিভার প্লেটে ফিরতে পারেন।




