শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

মেসির চোখে বিশ্বকাপে ফেভারিট এই দলগুলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১০:০৪ এএম

শেয়ার করুন:

মেসির চোখে বিশ্বকাপে ফেভারিট এই দলগুলো

লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে স্পষ্ট করে দিয়েছেন যে, শিরোপার দৌড়ে আর্জেন্টিনা একমাত্র বা সবচেয়ে বড় ফেবারিট নয়। বর্তমান ফর্ম ও দলীয় শক্তি বিবেচনায় অন্য কয়েকটি দলকে তিনি এগিয়ে রেখেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আর্জেন্টিনার চেয়ে বেশ কয়েকটি দল এখন ভালো অবস্থায় রয়েছে। বিশেষ করে ফ্রান্সকে তিনি আলাদা করে প্রশংসা করেছেন। তার ভাষায়, “ফ্রান্স আবারও খুব শক্তিশালী দেখাচ্ছে। তাদের অনেক উঁচুমানের খেলোয়াড় রয়েছে।” কাতারের সেই ঐতিহাসিক ফাইনালের প্রতিদ্বন্দ্বীদের নিয়ে এমন মন্তব্য নতুন করে আলোচনা উসকে দিয়েছে। 


বিজ্ঞাপন


মেসি স্পেনের নতুন প্রজন্মের দল নিয়েও মুগ্ধ। তিনি মনে করেন, এই দলটি বড় কিছু করার মতো সামর্থ্য রাখে। আর ব্রাজিলকে তো বিশ্বকাপের হিসাব থেকে কখনো বাদ দেওয়া যায় না, ঐতিহ্য ও প্রতিভার কারণে তারা সবসময়ই হুমকি হয়ে থাকে। 

তার তালিকায় পর্তুগালও রয়েছে। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে দলটি বড় সাফল্য পেতে পারে বলে মেসির বিশ্বাস। আর ক্রিস্তিয়ানো রোনালদো তো নেতৃত্ব দিয়েই যাচ্ছেন। 

তবে নিজের দলকে একেবারে খাটো করেননি মেসি। তিনি বলেছেন, “এই দলটা একসঙ্গে থাকলে সবসময় লড়াই করতে জানে।” পাশাপাশি সতর্কও করেছেন- বিশ্বকাপে অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই পারে। আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশনে নামলেও, মেসির চোখে প্রতিযোগিতা হবে তীব্র।

এই মন্তব্যে ফুটবলবিশ্বে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ২০২২ সালের চ্যাম্পিয়নরা কি আবার জিতবে, নাকি ফ্রান্স-স্পেন-ব্রাজিলের কেউ তাদের থামাবে উত্তর মিলবে ২০২৬-এ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর