শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

‘বউ হয়তো গালি দেবে’— শতক মিসের আক্ষেপে মুমিনুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৯:০৫ পিএম

শেয়ার করুন:

‘বউ হয়তো গালি দিবে’— শতক মিসের আক্ষেপে মুমিনুল
ছবি:সংগৃহীত

মিরপুর টেস্টের প্রথম দিনে আরেকবার সেঞ্চুরির খুব কাছে গিয়েও ফিরতে হলো মুমিনুল হককে। ৯১ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েপ্যাভিলিয়নে ফেরার সময় তার মনে একটু আক্ষেপের ছোঁয়া লেগেছে। মাত্র রানের জন্য হাতছাড়া হয়েছে তিন অঙ্কের ইনিংস।

শুক্রবার ( মে) দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মুমিনুল হাসিমুখে স্বীকার করলেন, সেঞ্চুরি না পাওয়ায় এতদিন তেমনআক্ষেপ হয়নি। কিন্তু এবার একটু হয়েছে, আর সেটা মূলত তার স্ত্রীর কারণে!


বিজ্ঞাপন


তিনি বলেন, “সেঞ্চুরি করতে পারিনি বলে বউ হয়তো একটু গালি দিবে। এটাই আরকি।” 

আউট হওয়ার পর প্রথম দুয়েক মিনিট খারাপ লাগলেও দ্রুত মন সামলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তার কাছে একশ রানের চেয়েওবেশি গুরুত্বপূর্ণ নিয়মিত রান করা।

মুমিনুল জানান, আউটের সময় তিনি তাড়াহুড়ো করছিলেন না। এক ঘণ্টা স্বাভাবিকভাবে খেলার পরিকল্পনা ছিল। কিন্তু নোমানআলীর বল হঠাৎ নিচু হয়ে আসায় সেভাবে খেলতে পারেননি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর