মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

বিপিএল আয়োজন করে কেন এত লোকসান, বুলবুলের কাছে জবাব চাইলেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

বিপিএল আয়োজন করে কেন এত লোকসান, বুলবুলের কাছে জবাব চাইলেন তামিম

বিপিএলের সর্বশেষ আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বড় অঙ্কের আর্থিক ক্ষতির বিষয়টি উন্মোচিত করেছেন বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। একইসঙ্গে তিনি ফ্র্যাঞ্চাইজি চুক্তি ও ব্যবস্থাপনায় ঘটে যাওয়া অনিয়ম নিয়ে সরাসরি জবাবদিহিতার দাবি তুলেছেন।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিম বলেন, দুটি ফ্র্যাঞ্চাইজি পুরো মৌসুম খেলে ফেললেও তাদের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি। এ ধরনের ঘটনাকে শুধু ‘ভুল’ বলে উড়িয়ে দেওয়া যায় না, এর জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।


বিজ্ঞাপন


তিনি আরও উল্লেখ করেন, আগের বিপিএলে প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকা লোকসান হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তামিম স্পষ্ট করে বলেন, “আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে এই আনুমানিক অঙ্কটাই সামনে এসেছে।”

তামিম বিশেষ করে সাবেক কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলের দিকে ইঙ্গিত করে বলেন, 'একটি দলকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে না দেওয়ার সিদ্ধান্ত থাকা সত্ত্বেও কেন দেওয়া হয়েছে এবং ১০ কোটি টাকার জায়গায় মাত্র ৩ কোটি টাকা নেওয়া হয়েছে; সব প্রশ্নের উত্তর দিতে হবে।' 

তবে তামিম জোর দিয়ে বলেন, 'আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আমরা শুধু তথ্য ও ঘটনা নিয়ে আলোচনা করছি। যে ভুল করেছে, তাকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে, সে যেই হোক। আমি নিজেও যদি কোনো ভুল করি, তাহলে আমাকেও জবাবদিহি করতে হবে।'

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর