বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

আমরা পেস বোলিংয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে: শান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

আমরা পেস বোলিং পাকিস্তানের চেয়ে এগিয়ে: শান্ত

মিরপুরের শের- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ।ঐতিহ্যগতভাবে স্পিন বোলিংয়ে শক্তিশালী হলেও, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বোলিং বিভাগে চমকপ্রদ উন্নতি লক্ষ্য করাগেছে। এই উন্নতির ফলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাকিস্তানের চেয়ে নিজেদের পেস আক্রমণকে সামান্য এগিয়ে রাখছেন।

পাকিস্তান পাঁচজন পেসার নিয়ে এসেছে সফরে, যেখানে রয়েছে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, হাসান আলি, খুররাম শাহজাদ আমাদ বাট। অন্যদিকে, বাংলাদেশের স্কোয়াডে চারজন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবাদত হোসেনচৌধুরি আছেন। বিশেষ করে তাসকিন দীর্ঘদিন পর টেস্টে ফিরছেন, আর নাহিদ রানার সাম্প্রতিক ফর্ম ওয়ানডে টি-টোয়েন্টিতেআলোচনার বিষয় হয়ে উঠেছে। শরিফুল এবাদতও দারুণ ছন্দে রয়েছেন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, “পেস বোলিং বিভাগে দুই দলেরই শক্তিশালী আক্রমণ রয়েছে। তবে সাম্প্রতিকবছরগুলোতে আমাদের পেসাররা যেভাবে বল করছে, সেটি আমাদের সামান্য এগিয়ে রাখে। পাকিস্তান অবশ্যই একটি শক্তিশালী দলএবং তাদের পেস বোলিং বিভাগ অত্যন্ত দক্ষ। কিন্তু আমাদের পেসারদের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করতেই হবে।

বাংলাদেশের পেস বোলিংয়ের এই উন্নতি দলের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, যা পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে বড়ভূমিকা রাখতে পারে। ম্যাচ শুরুর আগেই এই আত্মবিশ্বাস বাংলাদেশের পেসারদের শক্তি প্রস্তুতির প্রতিফলন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর