বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

রিয়ালে অশান্তির আগুন, এমবাপে-রুডিগারের পর ঝগড়ায় জড়িয়েছেন আরও ২ জন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ১০:২৪ এএম

শেয়ার করুন:

রিয়ালে অশান্তির আগুন, এমবাপে-রুডিগারের পর ঝগড়ায় জড়িয়েছেন আরও ২ জন

চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নেওয়ার পর লা লিগার শিরোপাও প্রায় হাতছাড়া রিয়াল মাদ্রিদের। ট্রফিহীন একটি হতাশাজনক মৌসুমের দিকে এগোচ্ছে মাদ্রিদ। মাঠের ব্যর্থতা এবার দলের ভেতরেও অস্থিরতা তৈরি করছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ক্লাবের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফেদে ভালভার্দে ও অরেলিয়াঁ চুয়ামেনির মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে। অনুশীলনে একটি ফাউলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুজন মুখোমুখি হয়ে ধাক্কাধাক্কি ও তর্কে জড়িয়ে পড়েন। পরে ড্রেসিংরুমেও সেই ঝগড়া চলতে থাকে। অন্য খেলোয়াড়রা মিলে তাদের শান্ত করেন বলে জানায় মার্কার এক প্রতিবেদনে। 


বিজ্ঞাপন


এর আগেও দলে উত্তেজনার খবর এসেছে। অ্যান্টনিও রুডিগার ও আরভারো ক্যারেরাসর মধ্যে চড়াচড়ির ঘটনা নিয়ে আলোচনা চলছে। ক্যারেরাস পরে বিবৃতি দিয়ে বলেছেন, বিষয়টি মিটমাট হয়ে গেছে। তবে মার্কা জানিয়েছে, দলের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো চরম উত্তেজনাপূর্ণ। বাইরে ছোট করে দেখানোর চেষ্টা করা হলেও ভেতরে উত্তাপ কমেনি।

এমন অস্থিরতার মধ্যেই আগামী রোববার ক্যাম্প ন্যুতে অ্যান্তোনিও রিয়াল মাদ্রিদের সামনে এল ক্লাসিকো। বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়ালের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলেও বা ড্র করলেও বার্সা লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে।

এর আগে এপ্রিল মাসে, যখন অভিজ্ঞ ডিফেন্ডার রুডিগার অনুশীলন মাঠে এক সতীর্থের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। জার্মান এই ফুটবলারের আচরণে দলটি আরও অস্থির হয়ে ওঠে, বিশেষ করে বায়ার্ন মিউনিখের কাছে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার পর।

পরবর্তীতে রুডিগার দুঃখ প্রকাশ করেন এবং দল ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে খাবারের আয়োজন করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবুও মৌসুমের শেষভাগে এই ঘটনা দলের ওপর চাপ তৈরি করে রেখেছে।


বিজ্ঞাপন


অন্যদিকে, উত্তেজনা শুধু খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এমবাপ্পে কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। অনুশীলনের সময় একজন সহকারী রেফারি তাকে অফসাইডের সংকেত দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে জানা গেছে।

এর আগেও বদলি হওয়ার সময় তার অসন্তোষ প্রকাশ পাওয়ায় কোচিং স্টাফের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল।

এছাড়া চোট থেকে সেরে ওঠার সময় ইতালির সার্ডিনিয়া সফরে যাওয়াও বিতর্ক সৃষ্টি করেছে। যখন তার সতীর্থরা মাঠে লড়াই করছিল, তখন তার এই ভ্রমণকে অনেকেই দায়িত্ববোধের ঘাটতি হিসেবে দেখেছেন। এমনকি ক্লাব কর্তৃপক্ষ কেন এ বিষয়ে কঠোর অবস্থান নেয়নি, তা নিয়েও অভ্যন্তরীণ সমালোচনা রয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর