বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

মেসিকে ৫ হাজার ৮০০ কোটি টাকায় বিক্রির প্রস্তাব পেয়েছিল বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৭:৫৮ এএম

শেয়ার করুন:

মেসিকে ৫ হাজার ৮০০ কোটি টাকায় বিক্রির প্রস্তাব পেয়েছিল বার্সা

লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি ফুটবলের এক অমূল্য রত্ন। টাকার অঙ্কে যাকে মাপা যায় না। বার্সেলোনার হয়ে বাঁ পায়ের জাদুতে যিনি ক্যাম্প ন্যুকে বারবার মুগ্ধ করেছেন, তাঁকে কখনো ‘বিক্রি’ করা যায়নি। কিন্তু একবার সেই কিংবদন্তিকে ছিনিয়ে নিতে ইতিহাসের সবচেয়ে বড় অঙ্ক নিয়ে তৈরি হয়েছিল এক রহস্যময় পরিকল্পনা।

নেইমারের বার্সেলোনা ছাড়ার পর ক্লাব যখন দিশেহারা, ঠিক তখনই মেসির জন্য উড়ে এসেছিল এক অবিশ্বাস্য প্রস্তাব। সাবেক বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ সম্প্রতি সেই উত্তাল দিনগুলোর কথা খুলে বলেছেন।


বিজ্ঞাপন


২০১৭ সালের কথা। নেইমার প্যারিস সেন্ট জার্মেইয়ে চলে যাওয়ার কয়েক সপ্তাহ পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে- একটি ক্লাব মেসির রিলিজ ক্লজের সমান অর্থ, অর্থাৎ ৪০ কোটি ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫ হাজার ৮০০ কোটি) প্রস্তুত করেছে। নেইমারের জন্য যে ২২ কোটি ইউরো খরচ হয়েছিল, তার প্রায় দ্বিগুণ!

বার্তোমেউ ‘কাদেনা সার’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই অর্থ কোনো সাধারণ ক্লাবের পক্ষে সম্ভব ছিল না। তিনি ইঙ্গিত দেন যে টাকা এসেছিল কোনো আরব দেশ থেকে, যা ইউরোপের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এর সঙ্গে ম্যানচেস্টার সিটির কোনো সম্পর্ক ছিল না।

এই খবর পেয়ে বার্সা কর্তৃপক্ষ আতঙ্কিত হয়ে পড়ে। মেসিকে ধরে রাখতে তাঁর বাবার সঙ্গে বসে জরুরি আলোচনা করেন বার্তোমেউ। রিলিজ ক্লজ ৪০ কোটি ইউরো থেকে বাড়িয়ে ৭০ কোটি ইউরো করা হয়। সেই সঙ্গে মেসির বেতন ও সুযোগ-সুবিধাও বাড়ানো হয়। এই পদক্ষেপ অন্য ক্লাবগুলোর জন্য মেসিকে পাওয়া প্রায় অসম্ভব করে দিয়েছিল।

বার্তোমেউ বলেন, 'আমরা লিও এবং তার বাবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এটি ছিল খুব বড় অঙ্ক। ক্লজ বাড়ালে খেলোয়াড়ের বেতনও বাড়াতে হয়।'


বিজ্ঞাপন


যদিও এই সিদ্ধান্ত স্বল্পমেয়াদে কাজে দিয়েছিল, দীর্ঘমেয়াদে বার্সেলোনার আর্থিক অবস্থার ওপর বড় চাপ তৈরি করে। শেষ পর্যন্ত ২০২১ সালে মেসিকে ক্লাব ছাড়তে হয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর