বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

বিসিবি সভায় যা যা সিদ্ধান্ত হলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

বিসিবি সভায় যা যা সিদ্ধান্ত হলো

বুধবার (৬ মে) বিসিবি কার্যালয়ে বিসিবির অ্যাডহক কমিটির চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে আসন্ন নির্বাচন প্রক্রিয়া শুরু করা এবং জেলা পর্যায়ের কোচিং ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বোর্ড।

সভা শেষে বিসিবির মিডিয়া বিভাগ যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, তাতে জানানো হয়েছে যে বোর্ড তিন ক্যাটাগরির আওতায় মোট ১৯২ জন কাউন্সিলর নির্বাচনের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংগঠনের চূড়ান্ত তালিকা অনুমোদন করেছে। বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুসারে এসব প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে কাউন্সিলর মনোনয়ন চাওয়া হবে। আগ্রহীদের মনোনয়নপত্র জমা দিতে হবে ১৬ মের মধ্যে।


বিজ্ঞাপন


এছাড়া দেশের সব ৬৪টি জেলায় কোচ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক করতে একটি মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। বর্তমান কোচদের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোচদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। এতে করে জেলা পর্যায়ের ক্রিকেটের মান উন্নয়নে দক্ষ কোচ পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

অপর এক সিদ্ধান্তে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের চাকরির মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। গত ৩০ এপ্রিল তাদের চুক্তি শেষ হয়ে গিয়েছিল।

সর্বশেষ নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে পূর্ববর্তী বোর্ড ভেঙে দেওয়া হয়। এরপর তিন মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রিকেটের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর