বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

বাংলাদেশকে সমীহ আফ্রিদির, নাহিদ বাংলাদেশের জন্য দারুণ প্রসপেক্ট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০২:২১ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশকে সমীহ আফ্রিদির, নাহিদ বাংলাদেশের জন্য দারুণ প্রসপেক্ট

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ৮ মে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের দুই টেস্টের সিরিজ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি জানিয়েছেন, তাদের চোখ শুধু এই সিরিজ জয়ের দিকে নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার বড় স্বপ্নের দিকে।

দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরছে পাকিস্তান। শাহীন বলেন, দলটি বেশ কিছুদিন ধরে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। সামনে লম্বা টেস্ট মৌসুম থাকায় এই সিরিজকে তারা বড় পরীক্ষা হিসেবে দেখছেন। 


বিজ্ঞাপন


বাংলাদেশের ঘরের মাঠের কথা উঠতেই শাহীন স্বীকার করেছেন, নিজেদের কন্ডিশনে যেকোনো দলই শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠে। তবে পাকিস্তানের লক্ষ্য আরও বড়। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি সিরিজ নয়। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে তাকিয়ে আছি এবং কীভাবে ফাইনালে খেলা যায়, সেটিই মূল লক্ষ্য।”

মিরপুরের উইকেট নিয়ে শাহীনের কণ্ঠে ছিল স্পষ্ট উচ্ছ্বাস। তিনি জানান, এবারের উইকেট সবুজ, যা পেসারদের জন্য সহায়ক হবে। পাকিস্তান ঘরের মাঠে সাধারণত স্পিন সহায়ক উইকেট বানায়, কারণ প্রতিপক্ষ দলগুলো স্পিন ভালো খেলতে পারে না। কিন্তু এখানে পেসাররা সুযোগ পাবেন বলে তিনি মনে করেন। 

“যারা ঘরের মাঠে খেলে, তারা নিজেদের কন্ডিশন কাজে লাগায়। আমরাও তাই করেছি। এবার এখানে সবুজ উইকেট আছে এবং আমাদের বোলাররা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত,”— যোগ করেন শাহীন।

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার প্রশংসা করতেও ভোলেননি শাহীন। তিনি নাহিদকে বাংলাদেশ ক্রিকেটের জন্য “খুব ভালো প্রতিশ্রুতিশীল” খেলোয়াড় বলে অভিহিত করেন। তিনি বলেন বলেন, ' দেখুন, শন টেইটের সঙ্গে আমার কথা হয়েছে ওয়ানডে সিরিজের আগে। আমার মনে হয় নাহিদ বাংলাদেশ ক্রিকেটের জন্য একজন খুব ভালো একজন প্রসপেক্ট। এবং আমি আশা করি তারা তাকে ভালোভাবে কাজে লাগাবে। তিনি সম্প্রতি খুব ভালো ফর্মে আছেন, যা আশা করি আমাদের বিপক্ষে তাদের খুব একটা সাহায্য করবে না।


বিজ্ঞাপন


বর্তমান টেস্ট র‍্যাঙ্কিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এই বাঁহাতি পেসার। পাকিস্তানের মতো দলের সাত-আট নম্বরে থাকা মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন তিনি। 

নতুন প্রধান কোচ সরফরাজ আহমেদকে নিয়েও ইতিবাচক কথা বলেছেন শাহীন। সাবেক অধিনায়ক হিসেবে সরফরাজ খেলোয়াড়দের মানসিকতা ভালোভাবে বোঝেন বলে তিনি মনে করেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর