বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

বিশ্বকাপের সব ম্যাচ দেখার পারিশ্রমিক ৬১ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের সব ম্যাচ দেখার পারিশ্রমিক ৬১ লাখ টাকা

ফুটবলপ্রেমীদের জন্য স্বপ্নের চাকরি নিয়ে এসেছে ফক্স স্পোর্টস। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তারা চালু করেছে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ নামের এক অসাধারণ পদ। যিনি এই চাকরি পাবেন, তাকে পুরো টুর্নামেন্টের ১০৪টি ম্যাচই দেখতে হবে। তাও নিউইয়র্কের টাইমস স্কয়ারের মাঝখানে একটি বিশেষ কাচঘেরা ঘর থেকে।

এই ‘ড্রিম ভিউয়িং স্পেস’ নামের কাস্টম গ্লাস কিউবে বসে ফক্স ওয়ান স্ট্রিমিংয়ে উপভোগ করবেন প্রতিটি ম্যাচ। শুধু দেখাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে ফ্যানদের সঙ্গে উত্তেজনা ভাগ করে নিতে হবে। ওয়াচ পার্টি ও বিভিন্ন এনগেজমেন্ট কনটেন্ট তৈরি করে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে হবে সারা বিশ্বে। নির্বাচিত ব্যক্তি পাবেন ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬১ লাখ টাকা।


বিজ্ঞাপন


ফক্স স্পোর্টসের মার্কেটিং প্রেসিডেন্ট রবার্ট গটলিব বলেন, এই বিশ্বকাপ হবে ইতিহাসের অন্যতম বড় আয়োজন। তাই তারা খুঁজছেন এমন একজন সত্যিকারের ফুটবল উন্মাদকে, যিনি প্রতিটি মুহূর্ত, প্রতিটি গল্প ও প্রতিটি রোমাঞ্চ উদযাপন করতে পারবেন।

ইনডিডের সঙ্গে যৌথভাবে এই চাকরির ঘোষণা করেছে ফক্স স্পোর্টস। আবেদন করতে হলে আগে ইনডিডে প্রোফাইল তৈরি বা আপডেট করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ছোট ভিডিও জমা দিতে হবে, যেখানে ব্যাখ্যা করতে হবে কেন আপনিই এই স্বপ্নের চাকরির জন্য সবচেয়ে উপযুক্ত।

আবেদনের সময়সীমা আগামী ১৭ মে পর্যন্ত। কাজ শুরু ৬ জুন (বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে)।  কাজ শেষ ২৬ জুলাই।

নির্বাচিত ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে ফক্সের একটি বড় বেসবল ম্যাচ সম্প্রচারের মাধ্যমে। ফক্স ডিরেক্ট টু কনজ্যুমার বিভাগের সিএমও ব্রায়ান বোরকোস্কি বলেন, “একজন নিবেদিত ফুটবল ভক্তের চোখ দিয়ে আমরা পুরো বিশ্বকাপের উত্তেজনা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর