সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

এক ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন? মুখ খুললেন বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

এক ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন? মুখ খুললেন বাবর

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ফাইনালে পেশাওয়ার জালমিকে দ্বিতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ শিরোপা এনে দিয়েছেন বাবর আজম। হায়দরাবাদ কিংসম্যানদের বিপক্ষে পাঁচ উইকেটের জয়ে ২০১৭ সালের পর আবারও চ্যাম্পিয়ন হয়েছে জালমি। শুধু নেতৃত্ব দিয়েই নয়, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে (১১ ম্যাচে ৫৮৮ রান) বাবর নিজেকে আবারও প্রমাণ করেছেন।

ফাইনালের পর সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তার ভবিষ্যৎ নিয়ে দেওয়া স্পষ্ট বার্তা। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো একটি ফরম্যাট ছাড়বেন।


বিজ্ঞাপন


ফাইনালের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাবরকে প্রশ্ন করা হয় কোনো এক ফরম্যাট থেকে অবসর নেবেন কি না, তেমন প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। বাবর সরাসরি বলেন, “তিন ফরম্যাটেই খেলব, চিন্তা করবেন না।” পুরস্কার বিতরণী মঞ্চে এবং মিডিয়ায় তিনি আরও যোগ করেন, “খেলোয়াড়ের কাজ খেলা। আমার মতে প্রত্যেক খেলোয়াড়েরই সব ফরম্যাট খেলা উচিত। রেড বল ক্রিকেট ধৈর্য ও লম্বা ইনিংস খেলার অভিজ্ঞতা দেয়, যা টি-টোয়েন্টি ও ওয়ানডেতেও সাহায্য করে।”

ফাইনালে জালমির টপ-অর্ডার ধসের পরও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যারন হার্ডি দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তিনি চার উইকেট নিয়ে হায়দরাবাদকে মাত্র ১২৯ রানে আটকে দেন। পরে ব্যাটিংয়ে নেমে হাফ-সেঞ্চুরি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বাবর নিজে শূন্য রানে আউট হলেও দলের জয়ে তার নেতৃত্ব ছিল অবিস্মরণীয়।

টুর্নামেন্টজুড়ে বাবর অসাধারণ ফর্মে ছিলেন। গড় প্রায় ৭৩ এবং স্ট্রাইক রেট ১৪৫.৯১ এই পরিসংখ্যানই বলে দেয় কতটা ধারাবাহিক ও আক্রমণাত্মক ছিলেন তিনি। এটি তার প্রথম বড় শিরোপা অধিনায়ক হিসেবে।


বিজ্ঞাপন


বাবর বলেন, 'ফাইনাল সিদ্ধান্ত বোর্ডের, কিন্তু খেলোয়াড় হিসেবে সব ফরম্যাটে নিজেকে প্রস্তুত রাখাই উচিত। লাল বলের ক্রিকেট তাকে যে ধৈর্য ও কৌশল শেখায়, তা সীমিত ওভারের খেলায়ও কাজে লাগে। এই মনোভাব অনেক তরুণ খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা।' 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর