বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১১:৫০ এএম

শেয়ার করুন:

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনালে ৪ ওভার বল করে মাত্র ২২ রান খরচ করেন নাহিদ। একটি মেডেন ওভারসহ ২ উইকেট নিয়ে ইকোনমি রেট রাখেন ৫.৫০। এই অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতে নেন এবং তিন লাখ পাকিস্তানি রুপি পান।

পিএসএল ফাইনালে মেডেন ওভার করা মাত্র তৃতীয় পেসার হিসেবে নাম লেখালেন নাহিদ। এর আগে ২০২১ সালে ইমরান খান এবং ২০২৪ সালে খুশদিল শাহ এই কীর্তি গড়েছিলেন। দুজনই মুলতান সুলতান্সের হয়ে খেলেছিলেন।


বিজ্ঞাপন


নাহিদের আসলে ফাইনাল খেলার কথাই ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়। তবে পেশোয়ার জালমি ফাইনালে উঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুমতি দিলে শেষ মুহূর্তে দলে যোগ দেন তিনি। আর সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন নাহিদ।

পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ৫.৪৪ ইকোনমি রেটে ৯ উইকেট শিকার করেছেন তিনি। তার এই ধারাবাহিক এবং ফাইনালে বোলিংয়ের বড় অবদানে ৯ বছর পর ট্রফি জয়ের স্বাদ পেল পেশোয়ার জালমি।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর