রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

ছোটবেলার বান্ধবীকে বিয়ের ঘোষণা দিলেন দোনারুম্মা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

ছোটবেলার বান্ধবীকে বিয়ের ঘোষণা দিলেন দোনারুম্মা

ম্যানচেস্টার সিটির জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স চালিয়ে যাওয়া গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা ব্যক্তিগত জীবনে নতুন মাইলফলক স্পর্শ করলেন। তার শৈশবের স্বপ্নের মানুষকে বিয়ে করে ‘লং-টার্ম কন্ট্রাক্ট’ সই করার খবর নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রামে।

বিয়ের সুন্দর কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন।’ এই চমৎকার ক্যাপশন দেখে ভক্তরা মজা পেয়েছেন। ট্রান্সফার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও থিম ধরে রেখে কমেন্ট করেছেন তার বিখ্যাত বাক্য দিয়ে, ‘হেয়ার উই গো!’ পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়।


বিজ্ঞাপন


বিয়েটি এই সপ্তাহে সম্পন্ন হয়েছে। তবে তাদের এই সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল আরও আগে। ২০২৪ সালের শেষের দিকে পিএসজিতে থাকাকালীন দোনারুম্মা তার প্রেমিকা আলেসিয়া এলেফান্তেকে প্রপোজ করেন। বেলুন আর গোলাপ দিয়ে সাজানো একটি ঘরে হয় এই ব্যক্তিগত প্রস্তাব।

দশ বছরেরও বেশি সময় ধরে চলা এই প্রেমের গল্প শুরু হয়েছিল তাদের শৈশব থেকে। ইতালির ক্যাস্টেলাম্মারে দি স্তাবিয়া শহরে একসঙ্গে বেড়ে উঠেছেন তারা এবং একই স্কুলে পড়াশোনা করেছেন। ২০১৬ সালে এসি মিলানে খেলার সময় তাদের প্রেম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর