রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

আজ রিয়াল জয় না পেলেই চ্যাম্পিয়ন বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

আজ রিয়াল জয় না পেলেই চ্যাম্পিয়ন বার্সা

বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা লা লিগার শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ওসাসুনার মাঠে কঠিন এক লড়াইয়ের পর শেষ মুহূর্তে জ্বলে উঠে ২-১ গোলে জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল।

শনিবার এল সাদার স্টেডিয়ামে দীর্ঘক্ষণ গোলশূন্য অবস্থায় কাটার পর ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন রবার্ট লেভানডোভস্কি ও ফেরান তোরেস। শেষ দশ মিনিটে দুই তারকার গোলে জয় নিশ্চিত হয় বার্সার।


বিজ্ঞাপন


এই জয়ে ৪ ম্যাচ হাতে রেখে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৮৮-এ। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে, যদিও রিয়ালের হাতে একটি ম্যাচ বেশি রয়েছে।

বর্তমান হিসাব অনুযায়ী, আজ এসপানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ যদি জয় না পায়, তাহলে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।

ম্যাচ শেষে ফেরান তোরেস বলেন, “আমরা এখন চাপটা পুরোপুরি রিয়াল মাদ্রিদের ওপর ছেড়ে দিয়েছি। তারা যদি জিততে না পারে, তাহলে আমরাই চ্যাম্পিয়ন। এই মাঠে জয় পাওয়া সত্যিই কঠিন ছিল। এই তিন পয়েন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

অন্যদিকে, আজ রিয়াল যদি এসপানিওলকে হারাতে পারে, তাহলে পয়েন্টের ব্যবধান কমে ১১-তে নেমে আসবে। সেক্ষেত্রে শিরোপা নির্ধারণে উত্তেজনা আরও বাড়বে। ১১ মে ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোতেই হতে পারে শেষ মীমাংসা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর