রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি পেশোয়ার-হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৭:৪৭ এএম

শেয়ার করুন:

শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি পেশোয়ার-হায়দ্রাবাদ

পাকিস্তান সুপার লিগে এবার একজন জনপ্রিয় চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব। একদিকে পেশোয়ার জালমি এবং তাদের প্রিয় নেতা বাবর আজম, যারা নিজেদের ঘরের মাঠে জেতার অপেক্ষায়; অন্যদিকে হায়দ্রাবাদ কিংস ম্যান- যাদের দলে ত্রুটি থাকলেও ঠিক সময়ে জ্বলে উঠে সব প্রতিকূলতা জয় করে ফাইনালে জায়গা করে নিয়েছে।

টুর্নামেন্টজুড়ে অদম্য ধারাবাহিকতা বজায় রাখায় ক্রিকেটীয় যুক্তি অনুযায়ী জালমিই ফেভারিট। লিগের শীর্ষ দুই রান সংগ্রাহক এবং শীর্ষ উইকেট শিকারি- সবাই এই হলুদ জার্সিধারী দলের। বাবর আজম ও কুশল মেন্ডিসের দারুণ ধারাবাহিকতা টপ অর্ডারে মোহাম্মদ হারিসকে পাওয়ার প্লে-তে হাত খুলে খেলার সুযোগ করে দিচ্ছে। বোলিংয়ে সুফিয়ান মুকিম আছেন ফর্মের তুঙ্গে, আর ইফতিখার আহমেদ বল হাতে চমক দেখাচ্ছেন। এছাড়া উদীয়মান পেসার আলী রাজা এবং বিসিবির অনুমতি নিয়ে ফাইনালে ফেরা বাংলাদেশের গতিদানব নাহিদ রানা জালমির শক্তি আরও বাড়িয়েছেন।


বিজ্ঞাপন


কিংস ম্যান এমন এক দল যাদের সাথে পাকিস্তানি সমর্থকরা নিজেদের গভীরভাবে মেলাতে পারেন। যারা শুরুতে খারাপ খেলে, অসম্ভব সমীকরণের জালে আটকা পড়ে এবং শেষ মুহূর্তে নেট রান রেটের সুবিধা নিয়ে মৃত ম্যাচ থেকেও জয় ছিনিয়ে আনে। তাদের দলে আছেন হুনাইন শাহ, যিনি গত কয়েক ম্যাচে অসাধারণ সব ইয়র্কার দিয়ে দলকে ফাইনালে তুলেছেন। আছেন উসমান খান, যার বিধ্বংসী ব্যাটিং প্রতিপক্ষকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। এছাড়া মার্নাস লাবুশেন, যিনি প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিলেও পাকিস্তানি ক্রিকেটের উন্মাদনার সাথে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন।

হায়দ্রাবাদ গত আট ম্যাচের সাতটিতেই জিতেছে। তাদের দলে জালমির মতো পূর্ণতা না থাকলেও প্রতিকূলতা জয়ের অভিজ্ঞতা বেশি। ম্যাচটি যদি স্নায়ুযুদ্ধে রূপ নেয়, তবে কিংস ম্যান সেই অভিজ্ঞতায় জালমিকে ছাড়িয়ে যেতে পারে। পুরো টুর্নামেন্টে দর্শক খরা থাকলেও শুক্রবারের ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক প্রমাণ করেছে যে, মাঠের উন্মাদনা একটি ম্যাচের গুরুত্ব কতটা বাড়িয়ে দেয়।

একদিকে জালমির ক্রিকেটীয় যুক্তি আর অন্যদিকে কিংস ম্যানের আবেগ ও অদম্য গতি- পিএসএলের ফাইনালে এখন এক টানটান উত্তেজনার অপেক্ষা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর