রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

ম্যানসিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৭:২৩ এএম

শেয়ার করুন:

ম্যানসিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল

শনিবার ফুলহ্যামের বিপক্ষে ৩-০ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্যবধানের সহজ জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটির সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে আর্সেনাল। 

ফুলহ্যামের বিপক্ষে এ ম্যাচে প্রথমার্ধে ভিক্টর গিওকেরেসের জোড়া গোল এবং বুকায়ো সাকার এক গোলের সৌজন্যে এই জয় পায় তারা। এদিকে ৬ পয়েন্টের ব্যবধান থাকলেও সিটির চেয়ে অবশ্য দুটি ম্যাচ বেশি খেলেছে গানাররা। ৩৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৬। ৩৩ ম্যাচে সিটির ৭০।


বিজ্ঞাপন


ম্যাচের শুরু থেকেই গানার্সরা আক্রমণাত্মক ছিল এবং নবম মিনিটেই লিড নেয়। রাউল জিমেনেজকে কাটিয়ে বুকায়ো সাকার বাড়ানো বল থেকে গোল করেন গিওকেরেস। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে গিওকেরেসের পাসে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সাকা।

এরপর অতিরিক্ত সময়ে লিয়েন্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন গিওকেরেস।

দ্বিতীয়ার্ধে আর্সেনাল কিছুটা ধীরগতিতে খেলে জয় নিশ্চিত করে। লিগে আর্সেনালের পরের ম্যাচ ১০ মে, প্রতিপক্ষ ওয়েস্ট হাম। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের পরীক্ষায় নামতে হবে গানারদের। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র করেছে আর্তেতার শিষ্যরা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর