শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

সিরিজ জেতার ম্যাচে রেকর্ড গড়ার হাতছানি লিটনের  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

সিরিজ জেতার ম্যাচে রেকর্ড গড়ার হাতছানি লিটনের  

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দাপটের সঙ্গেই জিতে নিয়েছে বাংলাদেশ। এরপর কিউইদের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে মুহোমুখি টাঘাররা। চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিও লাল-সবুজের দল জিতেছে রেকর্ড গড়ে। তাই দ্বিতীয় ম্যাচটি ছিল সিরিজ নিশ্চিতের। তবে বৃষ্টির বাগড়ায় তা আর হয়নি। 

এদিকে সিরিজ এখনো নিশ্চিত না করা গেলেও বাংলাদেশের হারার সম্ভাবনা নেই। উল্টো কিউইদের আজ হারাতে পারলেই ২-০ ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ। একই সঙ্গে একই সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ভিন্ন সংস্করণের সিরিজ জেতার প্রথম ঘটনাও হবে এটি। তবে মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় এই ম্যাচটিও পড়তে পারে বৃষ্টির বাধায়। তাই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। 


বিজ্ঞাপন


এদিকে নিউজিল্যান্ডকে আজ হারিয়ে অধিনায়ক হিসেবে দারুণ এক রেকর্ড গড়ার হাতছানিও আছে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের সামনে। এ রেকর্ড গড়তে পারলে লিটন ছাড়িইয়ে যাবেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকেও। 

বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের রেকর্ডটা ছিল যৌথভাবে রিয়াদ ও সাকিবের। দুজনেই জিতেছিলেন ১৬টি করে ম্যাচ। নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে হারিয়ে সাকিব-রিয়াদের এ রেকর্ডে ভাগ বসিয়েছেন লিটন। আজ জিততে পারলেই ছাড়িয়ে যাবেন এ দুজনকে। 

আজ কিউইদের হারাতে পারলে লিটনের অধীনে ৩১ ম্যাচ খেলে ১৭টিতে জিতবে বাংলাদেশ। সাকিবের অধীনে টি-টোয়েন্টিতে ৩৯ ম্যাচ খেলে ১৬টিতে জিতেছে টাইগাররা। আর রিয়াদ অধিনায়ক হিসেবে ৪৩ ম্যাচ খেলে জিতেছেন ১৬ ম্যাচে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর