এবারের আইপিএলে যেন অচেনা রূপে ধরা দিলেন জসপ্রিত বুমরাহ। ভুলে যাওয়ার মতো এক আসর পার করছেন ভারতের সেরা এই পেসার।
তার স্লো বল- ইয়র্কার পর্যন্ত সহজে সীমানা ছাড়া করছেন ব্যাটসম্যানরা। হঠাৎ কী হলো বুমরাহর? এমন প্রশ্নই এখন ভক্তদের মনে। যার বল খেলতে খাবি খেতেন সবাই। সেই তাকে অবলীলায় মাঠ ছাড়া করছেন সবাই। অবশ্য প্রশ্নটা জাগতেই পারে। কারণ তার মতো পেসারের ক্ষেত্রে ২/৩ ম্যাচ অফফর্মে চলে যাওয়ার পর ছন্দে ফিরবেন এমনটা হওয়ার কথা ছিল।
বিজ্ঞাপন
কিন্তু ৩২ বছর বয়সী পেসারের এখন এতটাই কঠিন সময় যাচ্ছে ৮ ম্যাচেও স্বরূপে ফিরতে পারেননি এই পেসার।
ক্যারিয়ারের শুরু থেকে যে জাদু দেখিয়ে আসছেন তিনি। কিন্তু এবার উইকেটের জন্য হাপিত্যেশ করতে হচ্ছে ভারতীয় পেসারকে। মুক্ত হস্তে রান দিচ্ছেন এদিকে আবার উইকেটের দেখাও পাচ্ছেন না।
অভিজ্ঞ ব্যাটাররা তো রান নিচ্ছেনই, সানরাইজার্স হায়দরাবাদের সলিল অরোর মতো আনকোরা ব্যাটারের হাতেও মার খাচ্ছেন বুমরাহ। এমন দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি পুরো ক্যারিয়ারে পড়েননি তিনি। তাতে মনে হচ্ছে চূড়া থেকে হঠাৎ পতনের দিকে তিনি।
বিজ্ঞাপন
এবারের আইপিএলে এখন পর্যন্ত করা বোলারদের একটা পরিসংখ্যান দিলে বিষয়টি আরো পরিষ্কার হবে।
এখন পর্যন্ত ৮ ম্যাচে ২৬৪ রান খরচ করেছেন বুমরাহ। নামের পাশে মাত্র ২টি উইকেট।
অর্থাৎ, একটি উইকেট পেতে তাকে ১৩২ রান খরচ করতে হয়েছে। অথচ, পুরো আইপিএল ক্যারিয়ারে ২৩.২২ গড়ে একটি করে উইকেট নিয়েছেন তিনি। ১৫৩ ম্যাচে তার উইকেট সংখ্যা এখন ১৮৫।
বুমরাহর ধারে কাছে যারা আছেন তারা হচ্ছেন-কাইরন পোলার্ড ও মোহিত শর্মা।
এআরএম




