শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

গোপনে নারীদের ভিডিও করায় লঙ্কান দুই ক্রিকেটার গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২৬, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

গোপনে নারীদের ভিডিও করায় লঙ্কান দুই ক্রিকেটার গ্রেপ্তার

শ্রীলঙ্কার ক্রিকেটে তরুণ প্রতিভাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে যখন সবাই আশাবাদী, ঠিক তখনই একটি গুরুতর বিতর্কিত ঘটনা পুরো ক্রিকেট অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি বেসরকারি হোটেলে অবস্থানরত শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের দুই ক্রিকেটারকে গোপনে নারীদের গোসলের ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ অনুসারে, হোটেলে একটি পেশাদার সম্মেলনে অংশ নিতে আসা কয়েকজন নারী চিকিৎসক লক্ষ করেন যে তাদের বাথরুমের ভেতর থেকে মোবাইল ফোন দিয়ে ভিডিও করা হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে নারাহেনপিতা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওই দুই ক্রিকেটারকে আটক করে।


বিজ্ঞাপন


পরে আদালতে তোলা হলে আলুথকাদে ম্যাজিস্ট্রেট আদালত তাদের প্রত্যেককে ৫ লাখ শ্রীলঙ্কান রুপি ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে। তবে তদন্ত এখনো চলছে। পুলিশ বিশেষ করে খতিয়ে দেখছে যে ধারণকৃত ভিডিওগুলো অনলাইনে কোথাও ছড়িয়ে পড়েছে কি না। পাশাপাশি, পুরুষদের ভিডিও ধারণের অভিযোগও তদন্তাধীন রয়েছে।

আদালত আগামী ২৫ মে তাদের আবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এখনো এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর