সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নারী দল ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল। সিলেট সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়ে তিন ম্যাচের সিরিজটি কঠিন করে তুলেছিল বাংলাদেশ। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জিততে ব্যর্থ হলে সিরিজ জেতার আশা শেষ হয়ে যাবে। ফলে সিরিজে সমতা ফেরাতে ম্যাচে বাংলাদেশকে করতে হবে ১৫৫ রান।
টস জিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশের বোলাররা শুরুতে ভালো নিয়ন্ত্রণ দেখালেও দলীয় মাত্র ২২ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
বিজ্ঞাপন
তবে অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৭ বলে ৪২ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলের হাল ধরেন। ইমেশা দুলানি ২৫ বলে ২৭ রান করে তার সঙ্গ দেন। এই দুজনের বিদায়ের পর নিলাকশিকা সিলভা ও হারশিথা সামারাউইকরামা মাঝের ওভারগুলোতে দলকে সামনে এগিয়ে নেন।
চতুর্থ উইকেটে দুজনে ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। হারশিথা শেষ বলে ২৯ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। নিলাকশিকা সিলভা ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।
তাতে নির্ধারিত ২০ ওভার শেষে শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মণি।




