বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

পেনাল্টি বাতিল করায় ক্ষুব্ধ আর্সেনাল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম

শেয়ার করুন:

পেনাল্টি বাতিল করায় ক্ষুব্ধ আর্সেনাল কোচ

বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা খোয়ানোর শঙ্কায় থাকা গানার্সরা ইউরোপ সেরার মঞ্চেও অ্যাতলেতিকোর বিপক্ষে ড্র করেছে। ১-১ ড্র হওয়ার পর রেফারি কর্তৃক পেনাল্টি বাতিলের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে এবেরেচি এজের পায়ে প্রতিপক্ষ খেলোয়াড় পাড়া দিলে রেফারি ড্যানি মাক্কেলি শুরুতে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন। কিন্তু ভিএআর মনিটরে দীর্ঘক্ষণ রিপ্লে দেখার পর তিনি সেই সিদ্ধান্ত বাতিল করেন। আর্তেতা এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন যে, যদি রেফারিকে ১৩ বার রিপ্লে দেখতে হয়, তবে সেটি কোনোভাবেই ‘পরিষ্কার ভুল’ ছিল না এবং পেনাল্টির সিদ্ধান্ত বহাল থাকা উচিত ছিল। তিনি এই ঘটনাকে মৌসুমে দলের ভাগ্যের ওপর প্রভাব ফেলার মতো একটি বড় ভুল হিসেবে অভিহিত করেন।


বিজ্ঞাপন


ম্যাচের ৫৬ মিনিটে বেন হোয়াইটের হাতে বল লাগলে পেনাল্টি পায় আতলেতিকো মাদ্রিদ, যা থেকে হুলিয়ান আলভারেজ গোল করে সমতা ফেরান। আর্তেতা এই সিদ্ধান্তটি মেনে নিলেও প্রশ্ন তোলেন যে, এটি প্রিমিয়ার লিগে পেনাল্টি হিসেবে গণ্য হতো না। তিনি যুক্তি দেন যে, যদি হোয়াইটের ঘটনাটি পেনাল্টি হয়, তবে এজের সাথে ঘটা ঘটনাটিও স্পষ্ট পেনাল্টি ছিল।

মাদ্রিদের প্রতিকূল পরিবেশে দলের লড়াই করার মানসিকতায় আর্তেতা গর্ব প্রকাশ করেছেন। তবে তিনি মনে করেন, পেনাল্টিটি পেলে পরবর্তী মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগের কাজটি তাদের জন্য অনেক সহজ হয়ে যেত। বর্তমানে ম্যাচটি ১-১ সমতায় থাকায় দুই দলের জন্যই ফাইনালের সুযোগ খোলা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর