বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রথমবার আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে অংশ নিয়েই রানার্সআপ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

প্রথমবার আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে অংশ নিয়েই রানার্সআপ বাংলাদেশ

জাকার্তায় এশিয়ান গেমস হকি বাছাইয়ের ফাইনালে শুরুতে লিড নিয়েও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশের নারী দল। চাইনিজ তাইপের কাছে ৩-১ গোলে হারলেও রানার্সআপ হয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে রিয়া-অর্পিতারা।

প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে এই বাছাইয়ে অংশ নিয়েই বাংলাদেশের মেয়েরা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। গ্রুপ পর্বে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করেছিল তারা। ফাইনালেও শুরুটা দারুণ ছিল। ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অর্পিতা পাল গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।


বিজ্ঞাপন


তবে এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় প্রতিপক্ষের কাছে। ১৭ মিনিটে ওয়াং ইউ গোল করে সমতা ফেরান। বিরতির পর বাংলাদেশ আরও চাপে পড়ে। ৩২ মিনিটে ম্যাও সুন তাদের ২-১ গোলে এগিয়ে দেন। আট মিনিট পর হুয়াং টি ইউ টিং তৃতীয় গোল করে ব্যবধান বাড়ান।

শেষদিকে অর্পিতা ও রিয়ার নেতৃত্বে বাংলাদেশ কয়েকটি আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা পায়নি। প্রতিপক্ষের রক্ষণভাগ দৃঢ় ছিল। ফলে ৩-১ গোলে হার মেনে নিতে হয়েছে।

এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই ফাইনালে ওঠা এবং রানার্সআপ হওয়া বাংলাদেশ নারী হকির জন্য বড় মাইলফলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সাফল্যের ফলে চলতি বছর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০২৬ এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে মেয়েরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর