বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্বকাপে নিজেকে দেখছেন নেইমার, চান ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপে নিজেকে দেখছেন নেইমার, চান ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে আরেকবার জ্বলে উঠতে চান নেইমার জুনিয়র। কিন্তু ২০২৬ ফিফা বিশ্বকাপে তার জায়গা পাওয়া এখনো অনিশ্চিত। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোয় তাকে দলে ডাকেননি। কোচের যুক্তি, নেইমার এখনো শতভাগ ফিট নন। এ কারণে ৩৪ বছর বয়সী তারকার বিশ্বকাপের স্বপ্ন এখন সুতোয় ঝুলছে।

তবে নেইমার নিজে এখনো আশাবাদী। সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানায় ১-১ গোলে ড্রয়ের পর তিনি বলেছেন, 'সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি বিশ্বকাপে থাকব। আমি অবশ্যই বিশ্বকাপ নিয়ে ভাবি। প্রত্যেক খেলোয়াড়ের মতো আমিও সেখানে খেলতে চাই। আশা করি, আমি সেই সুযোগ পাব।' 


বিজ্ঞাপন


ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী শক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের ফাইনাল লড়াইয়ের স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়া তার কাছে হবে 'অসাধারণ' এক অভিজ্ঞতা। 

নেইমার বলেন, 'ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফাইনাল! এটা হলে অবিশ্বাস্য মুহূর্ত হবে। এমন ফাইনাল দেখতে আমি মুখিয়ে আছি। এটা ফুটবলের জন্যও দারুণ হবে।' 

নেইমার বর্তমানে তার ছোটবেলার ক্লাব সান্তোসে খেলছেন এবং ২০২৬ সালের শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। আনচেলত্তি বলেছেন, নেইমার এখনো মূল্যায়নের মধ্যে আছেন এবং তার সামনে কয়েক সপ্তাহ সময় আছে ফিটনেস ও ফর্ম প্রমাণের। কোচ স্পষ্ট করে বলেছেন, যারা শারীরিকভাবে ১০০% প্রস্তুত, তাদেরকেই তিনি দলে নেবেন।

আগামী ১১ জুন ২০২৬ থেকে শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এই আসরে। যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফাইনাল হবে ১৯ জুলাই ২০২৬।


বিজ্ঞাপন


ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গীরা: মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আর্জেন্টিনা (ডিফেন্ডিং চ্যাম্পিয়ন) আছে ‘জে’ গ্রুপে। তাদের সঙ্গী: আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্দান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর