বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ কি হবে?

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টিতে কিউইদের মুখোমুখি টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয়ও পেয়েছে লাল-সবুজের দল। এবার লক্ষ্য সিরিজ নিশ্চিত করার। আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই আগেভাগে সিরিজ জিতবে স্বাগতিকরা। তবে লিটন দাসদের এমন অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। 

ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, বাংলাদেশ ও নিউজিল্যান্ড- দুই দলই ইতোমধ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পৌছেছে। তবে নির্দিষ্ট সময়ে খেলা শুরু হবে না বলেই ধারণা করা হচ্ছে। 


বিজ্ঞাপন


ক্রিকইনফো জানিয়েছে, এই মুহুর্তে বন্দরনগরী চট্টগ্রামে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে উইকেট ঢেকে রাখা হয়েছে। তবে আউট ফিল্ড ভিজছে বৃষ্টিতে। 

তবে চট্টগ্রামের স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা বেশ ভালো হওয়ায় বৃষ্টি থামলে ম্যাচ শুরু করা যাবে বলে ধারণা হচ্ছে। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে হচ্ছে না টস। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর