মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফ্রিতে বিশ্বকাপ ফুটবল দেখাবেন মামদানি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

ফ্রিতে বিশ্বকাপ ফুটবল দেখাবেন মামদানি!

ফুটবলপ্রেমীদের জন্য সুসংবাদ দিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বিশ্বকাপের উত্তেজনা সরাসরি উপভোগ করতে চান, কিন্তু ম্যাচের টিকিটের আকাশছোঁয়া দামে যাদের কপালে ভাঁজ পড়ে- তাদের জন্য শহরের পাঁচটি বরোতে আয়োজন করা হচ্ছে বিনামূল্যের বড়সড় ফ্যান ইভেন্ট।

মেয়র মামদানি, যিনি নিজেও একজন উৎসাহী ফুটবল ভক্ত, সোমবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের সঙ্গে যৌথভাবে এই ঘোষণা দেন। তিনি বলেন, “পৃথিবীর সবচেয়ে বড় টুর্নামেন্ট দেখার সুযোগ প্রত্যেক ফ্যানেরই থাকা উচিত, সঞ্চয় ভাঙিয়ে নয়।” 


বিজ্ঞাপন


প্রতিটি বরোতে একটি করে ফ্যান জোন স্থাপন করা হবে, যেখানে ম্যাচ লাইভ দেখানোর পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় খাবারের স্টল, উৎসবমুখর পরিবেশ এবং নানা ইন্টারেক্টিভ আয়োজন। 

এসব ইভেন্টে প্রবেশ সম্পূর্ণ ফ্রি। তবে নিউজার্সির স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে (নিউইয়র্ক রেড বুলসের হোম গ্রাউন্ড) আয়োজিত আলাদা একটি ফ্যান ইভেন্টে প্রবেশমূল্য রাখা হয়েছে ১০ ডলার।

২০২৬ ফিফা বিশ্বকাপের অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ, এমনকি ফাইনালও (১৯ জুলাই) অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডসহ শক্তিশালী দলগুলোর গ্রুপ পর্বের ম্যাচগুলো শুরু হবে ১৩ জুন থেকে।

তবে নিউইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাওয়া-আসার খরচ নিয়ে অনেকের মাথাব্যথা। সাধারণ সময়ে প্রায় ১৩ ডলারের ট্রেন ভাড়া ম্যাচের দিন বেড়ে দাঁড়াতে পারে ১৫০ ডলার পর্যন্ত (রাউন্ড ট্রিপ)। স্টেডিয়ামে গাড়ি পার্কিংয়ের সুযোগও সীমিত। ফলে হাজার হাজার ফ্যানকে পাবলিক ট্রান্সপোর্টের ওপর নির্ভর করতে হবে।


বিজ্ঞাপন


এই পরিস্থিতিতে শহরবাসীদের বিশ্বকাপের আনন্দ থেকে বঞ্চিত না হওয়ার জন্যই মেয়র মামদানি ও গভর্নর হোচুলের এই উদ্যোগকে অনেকে স্বাগত জানিয়েছেন।

শহরের পাঁচটি প্রধান এলাকায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে:

ম্যানহাটন: রকফেলার সেন্টার
কুইন্স: বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার
ব্রুকলিন: ব্রুকলিন ব্রিজ পার্ক
ব্রঙ্কস: ইয়াঙ্কি স্টেডিয়ামের পাশের একটি শপিং সেন্টার
স্ট্যাটেন আইল্যান্ড: একটি মাইনর লিগ বেসবল স্টেডিয়াম।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর